মা হওয়ার পর ফের বিয়ের সাজে হেমা-কন্যা এশা! জানুন এই ছবির নেপথ্যের ঘটনা

বলিউডে যখন একের পর এক তারকার কামব্যাক হচ্ছে, তখন পিছিয়ে নেই হেমা মালিনীর কন্যা এশাও। বিয়ের পর মা হয়েছেন এশা। এরপর ফের একবার নয়া ইনিংস তিনি শুরু করতে চলেছেন চলচ্চিত্র জগতে।

বলিউডে যখন একের পর এক তারকার কামব্যাক হচ্ছে, তখন পিছিয়ে নেই হেমা মালিনীর কন্যা এশাও। বিয়ের পর মা হয়েছেন এশা। এরপর ফের একবার নয়া ইনিংস তিনি শুরু করতে চলেছেন চলচ্চিত্র জগতে। আর অজন্য চলছে তাঁর নতুন ফিল্মের শ্যুটিং।

মা হওয়ার পর ফের বিয়ের সাজে হেমা-কন্যা এশা! জানুন এই ছবির নেপথ্যের ঘটনা

২২ মিনিটের এক ফিচার ফিল্মে দেখা যেতে চলেছে এশাকে।'কেকওয়াক' নামের ওই ছবিতে রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।এজন্য কলকাতায় শ্যুটিং এ ব্যস্ত ছিলেন অভিনেত্রী। ছবিতে একজন বাঙালি কনের ভূমিকায় দেখা যাবে এশাকে। রামকমল মুখোপাধ্যায়ের ছবিতে এশাকে দেখা যেতে চলেছে বলে জানা গিয়েছে। ছবি নিয়ে উচ্ছ্বসিত এশা। তিনি বাঙালি বধূর সাজে নিজেকে তুলে ধরেও বেশ খুশি। অভিনেত্রী জানান, ৩ ঘণ্টার মধ্যেই তাঁকে বাঙালি বধূর বেশে সাজিয়ে নেওয়া হয়েছে। ছবির পরিচালক রামকমলের সঙ্গে কাজ করতে পেরেও বেশ খুশি এশা।

অন্যদিকে, শ্য়ুটিং নিয়ে উচ্ছসিত রামকমলও। তিনি জানান, এসা অত্যন্ত গুণী অভিনেত্রী। তবে 'কেকওয়াক' ছবির চিত্রনাট্যে এশার ভূমিকা তথা কনের বেশে এশার ভূমিকা নিয়ে যদিও মুখ খুলতে চাননি পরিচালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+