Zareen Khan: টাকা তছরুপ! ফের শিয়ালদহ আদালতে হাজিরা সলমন খানের নায়িকা জারিন খানের
ফের শশরীরে কলকাতার আদালতে হাজিরা দিতে হল বলিউড অভিনেত্রী জারিন খানকে। মঙ্গলবার দুপুরে তিনি কলকাতা হাইকোর্টে শশরীরে উপস্থিত হন। শুনানির সময় তাকে শশরীরে থাকতে হবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
চলতি ডিসেম্বর মাসেই দুবার শিয়ালদহ আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী জারিন খান। ২০১৮ সালে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে টাকা নিয়েছিলেন কলকাতার কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। কিন্তু টাকা নিয়েও তিনি কলকাতা আসেননি৷ টাকাও ফেরত দেননি৷

ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা থেকে বলিউড অভিনেত্রী জারিন খান পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন প্রায় ১২ লক্ষ টাকা। অনেক দাবিদাওয়ার পরেও ওই টাকা তিনি ফেরত দেননি। এরপর নারকেলডাঙা থানায় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জারিন খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিল।
অভিযোগে জানানো হয়, তাদের মোট ১৮ লক্ষ টাকা খরচ হয়েছিল। বলিউড অভিনেত্রীর পারিশ্রমিক ও প্রোমোশন মিলিয়ে মোট অত টাকা খরচ হয়েছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অভিনেত্রীর থেকে ওই টাকা বারে বার চেয়ে গিয়েছে। সেই টাকা তিনি ফেরতও দেননি।
এরপর মামলা ওঠে শিয়ালদহ আদালতে। কলকাতা আসতেই হয়েছিল সলমান খানের এই নায়িকা। গত ১১ ডিসেম্বর শশরীরে আদালতে হাজিরা দেন। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। আজ, মঙ্গলবার আবার আদালতে ফের হাজিরা দিতে এলেন বলিউড অভিনেত্রী।
প্রসঙ্গত, এই মামলায় অনেকদিন আগেই শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। অভিনেত্রী জারিন খানকে একাধিকবার তলবও করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। শেষপর্যন্ত গত ১১ ডিসেম্বর আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন।
৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছিল আদালত। শর্ত রয়েছে, দেশের বাইরে যেতে হলে আদালতের থেকে আগাম অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, শুনানিতেও শশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো আজ আদালতে হাজিরা দিতে আসেন জারিন খান। যদিও তিনি কারোর সঙ্গেই কথা বলেননি।












Click it and Unblock the Notifications