Chandu Champion: ২ দিনেই ১২ কোটি কালেকশন, বক্স অফিসে জমিয়ে বসছে কার্তিক আরিয়ানের ছবি
চন্দু চ্যাম্পিয়ন। কার্তিক আরিয়ান অভিনীত সেরা ছবি বললে ভুল হবে না। এই ছবির জন্য দেড় বছর কঠোর সংযম করেছেন অভিনেতা। ২০ কেজি ওজন কমিয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিিডয়ায় চন্দু চ্যাম্পিয়নে কার্তিক আরিয়ানের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছিলেন।
সোনা জয়ী প্যারালিম্পিয়ান মুরলীকান্ত পেটকারের জীবনী অবলম্বনে ছবিিট তৈরি করা হয়েছে। প্রথম ছবিটি দেখার পরেই কেঁদে ফেলেছিলেন মুরলীকান্ত পেটকর। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। পরিচালক কবির খানের ছবি এটি। সেকারণে এই ছবিটি নিয়ে অনেক আশাই ছিল।

ওপেনিং েড-তে ৪.৭৫ কোটি আয় করেছে। দ্বিতীয় দিনে ১২ কোটি টাকা আয় করে ফেলেছে। শনিবার সপ্তাহান্তের ছবিতে সিনেমাহলে ভিড় করছিলেন তিনি। মনে করা হচ্ছে যতটা আশা করা হয়েছিল ততটা বক্স অফিস কালেকশন হয়নি প্রথম দিনেই। তবে মনে করা হচ্ছে প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন বাড়বে। দ্বিতীয় দিনে ১২ কোটি কালেক্ট করে ফেলেছে ছবিটি।
আগামী কয়েক সপ্তাহে কোনও ছবিই তেমন ভাবে বক্স অফিসে ক্লিক করেনি। কার্তিক আরিয়ানের ছবিটা নিয়ে অনেক আশা ছিল দর্শকদের। অনেকেই মনে করছেন একা কার্তিক ছবিটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বলিউডের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। বিদ্যা বালান, টাইগার স্রফ, অনন্যা পাণ্ডে, শনয়া কাপুর, সুনীল শেট্টি এসেছিলেন স্পেশাল স্ক্রিনিং দেখতে।
ছবির মুক্তি পাওয়ার আগে ফিটনেস ট্রেনিং নিয়ে একাধিক ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি ইন্টারভিউতে জানিয়েছিলেন কীভাবে প্রতিদিন কঠোর সংযম করেছিলেন তিনি। ১০ থেকে ১২ ঘণ্টা জিমে ওয়ার্ক আউট করতেন। কোনও রকম লেট পার্টিতে তিনি যেতেন না। অ্যালকোহল খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। একেবারে সময়ে ঘুমোতে যেতেন। আবার তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁকে আউট সাইডার বলা হয় বলিউডে।












Click it and Unblock the Notifications