'বাহুবলী' চন্দ্রযান ২-এর সাফল্যে কী বললেন 'বাহুবলী' প্রভাস! বার্তা এলো বলিউড থেকেও
'চন্দ্রযান ২' এর একটি পরিচিতি 'বাহুবলী' হিসাবে। আর এই নাম এসেছে ব্লকবাস্টার তেলুগু ফিল্ম 'বাহুবলী' ছবির নাম ধরে।
'চন্দ্রযান ২' এর একটি পরিচিতি 'বাহুবলী' হিসাবে। আর এই নাম এসেছে ব্লকবাস্টার তেলুগু ফিল্ম 'বাহুবলী' ছবির নাম ধরে। আর সেই ছবিরই 'নায়ক' প্রভাস ISRO এর এই অসামান্য কীর্তি তথা 'বাহুবলী'র চাঁদের পাড়ি দেওয়ার ঘটনা ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত। প্রভাস ছাড়াও ভারতের চন্দ্রাভিযান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড তারকারাও।
|
প্রভাস
'বাহুবলী' ছবিতে প্রভাস অভিনীত দাপুটে চরিত্রটি কাশ্মীর থেকে কন্যাকুমারীকার মানুষকে অভিভূত করেছিল। সেই নামেই নামাঙ্কিত হয়েছে ভারতের 'চন্দ্রযান ২' । আর চন্দ্রযান২ মাহাকাশের পথে পাড়ি দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাহুবলী অভিনেতা প্রভাস।
|
'চাঁদ তারে তোড় লাউঁ...'
শাহরুখের এক বিখ্যাত গান ছিল 'চাঁদ তারে তোড় লাউঁ..'. 'ইয়েস বস' ছবির এই গানের লাইন দিয়েই 'ইসরো'কে চন্দ্রযান ২ এর জন্য শুভেচ্ছা বার্তা পাঠান শাহরুখ খান।
|
অক্ষয় কুমার
তাঁর অভিনীত 'মঙ্গল অভিযান' ছবিটি আর কয়েকদিনের মাথায় মুক্তি পেতে চলেছে। আর তার আগে ভারতের মাহাকাশ গবেষণা ছুঁয়ে ফেলল আরও এক ধাপ। 'চন্দ্রযান ২' এর সাফল্য ঘিরে আবেগ ধরে রাখতে পারেননি অক্ষয়।
|
বিদ্যা বালান
বিদ্যা বালানও এদিন রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন 'চন্দ্রযান ২' এর স্বপ্নের উড়ান নিয়ে। তিনিও ইসরো-কে শুভেচ্ছাবার্তা জানান।
|
পরিণীতি চোপড়া
চন্দ্রঅভিযান নিয়ে গর্বিত পরিণীতি চোপড়া। আর তাঁর সেই বার্তাও তিনি পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইসরোকে জানিয়েছেন শুভেচ্ছা।












Click it and Unblock the Notifications