Chandrayaan 3: ৬০০ কোটি টাকা চন্দ্রযান-৩-র জন্য দেওয়া উচিত ছিল,চরম ট্রোলিং প্রভাসের আদিপুরুষকে
৬১৩ কোটি টাকা খরচ করে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ইসরোর চন্দ্রযান-৩। আর ৬০০ কোটি টাকা খরচ করে আদিপুরুষের মতো সুপার ফ্লপ সিনেমা তৈরি করা হয়েছে। এই নিয়ে গতকাল থেকে উত্তাল নেটপাড়া। প্রভাসের আদিপুরুষ নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।
রিলিজের আগে থেকেই ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মুক্তি পেতেই ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়ে। ৬০০ কোটি টাকা এক প্রকার জলেই গিয়েছে। পরিচালক ওম রাউত ৬০০ কোটি টাকা দিয়ে ছবিটি তৈরি করেছিলেন। জুন মাসে ছবিটি মুক্তি পেয়েছিল। রামায়ণের থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক। তাতে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন বাহুবলী খ্যাত প্রভাস। সীতার ভূমিকায় অভিনয় করেছেন কীর্তি শ্যানন আর রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান।

ছবিটি মুক্তি পাওয়ার পর একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছিল। রাবণের কেন নীল চোখ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী ছবিটি বয়কটেরও ডাক দেওয়া হয়েছিল। যাকে বলে ৬০০ কোটি টাকার পুরোটাই জলে গিয়েছে। এদিকে ৬১৩ কোটি টাকা খরচ করে চাঁদে পৌঁছে গিয়েছে ভারত।
গতকাল থেকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। পরিচালক এই ৬০০ কোটি টাকা চাঁদ অভিযানে দিতে দিতে পারতেন। অনেক নেটিজেনই এই নিয়ে কমেন্ট করেছেন। গতকাল চাঁদের মাটিতে ইতিহাস গড়েছে ভারত। ভারতই প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। চন্দ্রযান-৩ সাফল্যের সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে।












Click it and Unblock the Notifications