Chandrayaan 3: চন্দ্রযান-৩ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জের, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে FIR
গোটা দেশ যখন চন্দ্রযান-৩র সাফল্য কামনায় প্রার্থনা করছেন তখন কটাক্ষ করে টুইট করেছিলেন দক্ষিনী অভিনেতা প্রকাশ রাজ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একের পর এক নিন্দার সম্মুখীন হন তিনি। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক হিন্দু সংগঠনের নেতা।
গতকাল সকালে যখন চন্দ্রযান-৩র চাঁদে অবতরণের দিনক্ষণ জানায় ইসরো তার পরেই অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি কার্টুন শেয়ার করেছিলেন। তাতে ছিল একজন লুঙ্গি এবং গেঞ্জি পরা লোক চাঁদের মাটিতে চা বিক্রি করছেন। সেই কার্টুনের তলায় প্রকাশ রাজ লিখেছিলেন, চাঁদে পৌঁছে বিক্রম ল্যান্ডার প্রথম এই ছবিিট পাঠিয়েছে।

প্রকাশ রাজের সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে সঙ্গে সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একের পর এক কমেন্ট আসতে শুরু করে। এমনকী মোদী বিরোধী রাজনৈতিক দলের নেতারাও প্রকাশ রাজকে এই নিয়ে আক্রমণ করেছেন। কংগ্রেস নেতা অভিষেক মনুসিংভি সঙ্গে সঙ্গে পাল্টা প্রকাশ রাজকে নিশানা করে বলেছিলেন, চন্দ্রযান-৩র অসম্মান করে তিনি গোটা দেশের অপমান করছেন। এই মহাকাশ অভিযানে রাজনীতির কোনও জায়গা নেই। এটা গোটা দেশের সম্মানের বিষয়।
শুধু কংগ্রেস নেতারা নন বিজেপির একাধিক নেতা প্রকাশ রাজকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন। তাঁরা অভিযোগ করেছিলেন প্রকাশ রাজ গোটা দেশের অসম্মান করছেন। কারণ ভারতের চাঁদ অভিযানে রাজনীতির কোনও রং নেই। এতে দেশের গৌরব বাড়ে। বিশ্বের দরবারে দেশকে অসম্মান করছেন তিনি। তারপরেই প্রকাশ রাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কর্নাটকের বাগলকোট জেলায় তাঁর বিরুদ্ধে এই এফআইআর দােয়র করা হয়েছে।
এদিকে চন্দ্রযান-৩র সাফল্য কামনায় গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় চলছে পুজো-যজ্ঞ। সব রাজনৈতিক দলের নেতারা ইসরোকে শুভেচ্ছা জানিয়েেছন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, শিবসেনা নেতা সঞ্জয় রাউত সকলেই চন্দ্রযানের সাফল্য কামনা করেছেন।












Click it and Unblock the Notifications