'চন্দ্রবিন্দু' আবার বছর সাতেক পর! আসছে নয়া চমক
বাংলা গানের গুণমুদ্ধদের কাছে ফের সুখবর। বহুবছর বাদে ফের একবার আসতে চলেছে বাংলা ব্যান্ড 'চন্দ্রবিন্দু'-র গানের অ্যালবাম।
বাংলা গানের গুণমুদ্ধদের কাছে ফের সুখবর। বহুবছর বাদে ফের একবার আসতে চলেছে বাংলা ব্যান্ড 'চন্দ্রবিন্দু'-র গানের অ্যালবাম। বছর সাতেক পার করে ফের একবার আনিন্দ্য, উপল, চন্দ্রিলের সুর, গানের কথা আর কণ্ঠস্বরের জাদুতে ফের একবার মাততে চলেছে বাঙালি।

সাত বছর পর, নিজেদের দশম অ্যালবাম নিয়ে আসছে 'চন্দ্রবিন্দু'। আর তাতে গানও থাকছে ১০ টি। 'সাত' আর 'দশ'-এর এই খেলায় ফের একবার বাঙালির মনে দাগ কাটতে চলেচে এই বাংলা ব্যান্ড। উল্লেখ্য, সেই ১৯৯৭ সাল থেকে প্রথম পথ চলা শুরু করে চন্দ্রিল , উপলরা। ছকভাঙা কথা, আর সুরের ঘরানায় বাঙালির 'মন'- এ জায়গা করে নেয় 'জুজু' র স্রষ্টারা!
'চন্দ্রবিন্দু'-র নবম অ্যালবামের নামও রাখা হয় 'চন্দ্রবিন্দু নয়' নামে। এবার তবে সেই অ্যালবাম পেনড্রাইভ, মোবাইলের যুগে সেভাবে জনপ্রিয়তা পায়নি। এবার ৭ বছর পেরিয়ে ফের একবার গুণমুগ্ধদের মন জয়ে আসতে চলেছে চন্দ্রবিন্দুর নতুন গানের অ্যালবাম।












Click it and Unblock the Notifications