৪৪২.৫০ টাকায় ২ টি কলা বিক্রি করে ২৫০০০ টাকা জরিমানা! রাহুলের 'সৌজন্যে' চরম বিপাকে পাঁচতারা হোটেল
আয়কর বিভাগ জানতে চায়,তাজা ফলে কিভাবে কেউ জিএসটি বসাতে পারে? তার জেরেই চণ্ডীগড়ের 'কর ' বিভাগ বিষয়টির ওপর নজরদারি থেকে তদন্ত শুরু করে দেয়।
কয়েকদিন আগেই রাহুল বোসের একটি পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় । চণ্ডীগড়ের নামী পাঁচতারা হোটেলে দুটি কলা অর্ডার দেন বলিউড তারকা। যার দাম পড়ে ৪৪২. ৫০ টাকা। আর তার জেরেই চণ্ডীগড়ের পাঁচতারা হোটেল চলে আসে 'কর' বিভাগের নজরে।

আয়কর বিভাগ জানতে চায়,তাজা ফলে কিভাবে কেউ জিএসটি বসাতে পারে? তার জেরেই চণ্ডীগড়ের 'কর ' বিভাগ বিষয়টির ওপর নজরদারি থেকে তদন্ত শুরু করে দেয়। আর তদন্ত শেষে পাঁচতারা হোটেলের দুর্নীতি সামনে আসতেই, হোটেলকে ২৫০০০ টাকার জরিমানা করা হয়। এছাড়াও একটি শোকজ নোটিস এই মর্মে পাঠানো হয় ওই হোটেলকে।
You have to see this to believe it. Who said fruit wasn’t harmful to your existence? Ask the wonderful folks at @JWMarriottChd #goingbananas #howtogetfitandgobroke #potassiumforkings pic.twitter.com/SNJvecHvZB
— Rahul Bose (@RahulBose1) July 22, 2019
'কর'বিভাগের দাবি, অবৈধভাবে কর নিয়েছে ওই পাঁচতারা হোটেল। কর বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, দেশের মধ্যে কোথাও তাজা ফলে জিএসটি লাগু নেই। তবে তা যদি কেউ করে থাকে, তাহলে তা নিঃসন্দেহে দুর্নীতি। প্রসঙ্গত, গোটা বিষয়টি সামনে আসে রাহুল বোসের সৌজন্যে।












Click it and Unblock the Notifications