ফের স্ক্রিনে'রঙ্গিলা' গার্ল উর্মিলা মাতন্ডকার! প্রকাশিত তাঁর 'বেফওয়া বিউটি'-এর ভিডিও
নব্বইয়ের দশকে তাঁর রঙ্গিলা থেকে ছম্মা ছম্মার তালে নাচত কাশ্মীর থেকে কন্যাকুমারী। আর সেই রঙ্গিলা গার্ল উর্মিলাই এবার অনেক বছর পর স্ক্রিনে নয়া অবতারে।
নব্বইয়ের দশকে তাঁর রঙ্গিলা থেকে ছম্মা ছম্মার তালে নাচত কাশ্মীর থেকে কন্যাকুমারী। আর সেই রঙ্গিলা গার্ল উর্মিলাই এবার অনেক বছর পর স্ক্রিনে নয়া অবতারে। 'ব্ল্যাকমেল' ছবির গান 'বেফওয়া বিউটি' -তে তাঁকে দেখা যাচ্ছে ডান্স ফ্লোর মাাততে।

'বেফওয়া বিউটি ' গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। গানটি গেয়েছেন পাওনি পান্ডে। গানটি লিখেছেন সঙ্গীতকার অমিতাভ ভট্টাচার্য। আপাতত উর্মিলার এই গানের ভিডিও-র সঙ্গে সমান তালে ইন্টারনেট-এ টক্কর দিচ্ছে জ্যাকলিনের 'এক দো তিন'। দুটি আইটেম নাচের ভিডিও একই সপ্তাহে মুক্তি পাওয়াতে প্রতিযোগীতার আসর জমজমাট বলিউডে। নব্বইয়ের দশকের অভিনেত্রীর সঙ্গে এযুগের বলি তারকার কাঁটা কাঁটায় চলছে লড়াই।
এর আগে, ছম্মা ছম্মা ছাড়াও, রামগোপাল ভর্মার 'আরডিভি কি আগ ' ছবিতে 'মেহবুবা ও মেহবুবা' গানের সঙ্গে নেচছিলেন উর্মিলা। সেই আইটেম ডান্স যদিও সেভাবে মন জয় করতে পারেনি দর্শকের। তবে বহু বছর বাদে ফের একবার স্ক্রিনে ফিরে এসে উর্মিলা আদৌ তাঁর ভক্ত সংখ্যা বাড়াতে পারেন কী না , সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications