এবার লর্ডসে দাপট দেখাবেন অনুষ্কা শর্মা, ‘চাকদা এক্সপ্রেস’–এর শুটিং হবে জনপ্রিয় কিছু স্টেডিয়ামে
এবার লর্ডসে দাপট দেখাবেন অনুষ্কা শর্মা, ‘চাকদা এক্সপ্রেস’–এর শুটিং হবে জনপ্রিয় কিছু স্টেডিয়ামে
বহুদিন পর ফের বড়পর্দায় কামব্যাক করছেন অনুষ্কা শর্মা। অনুষ্কাকে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করতে। ইতিমধ্যেই অনুষ্কা কঠোর অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। ফার্স্ট বোলার হিসাবে ঝুলন গোস্বামীর বায়োপিক দিয়েই এ ধরনের ছবিতে প্রথম অভিনয় করতে চলেছেন অনুষ্কা। এই সিনেমার পরিচালক প্রসিত রায় ও প্রযোজক কর্নেশ শর্মা 'চাকদা এক্সপ্রেস’ নিয়ে যথেষ্ট আশাবাদী।

শোনা গিয়েছে, অনুষ্কা শর্মা ও চাকদা এক্সপ্রেস–এর টিম বিশ্বের শীর্ষে থাকা ক্রিকেট স্টেডিয়ামে শুটিং করবে। সূত্রের খবর, ব্রিটেনে ক্রিকেটের পবিত্র ময়দান হিসাবে ধরা হয় যাকে, সেই ঐতিহাসিক লর্ড’স–এর স্টেডিয়ামে শুটিং করবেন অনুষ্কা। এটা ছাড়াও অভিনেত্রী উত্তর ইংল্যান্ডের হেডিংলে স্টেডিয়ামেও শুটিং করার জন্য যাবেন। এর পাশাপাশি ভারতের প্রধান স্টেডিয়ামগুলোতেও শুটিং করবেন অনুষ্কা ও তাঁর টিম। কিছুদিনের মধ্যেই ব্রিটেনে উড়ে যাবেন অনুষ্কা শর্মা।
বিগত কয়েক বছরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বেশ কিছু ছবি তৈরি হয়েছে যার মধ্যে রয়েছে কবীর খান পরিচালিত রণবীর সিংয়ের '৮৩’-র মতো ছবি। তবে 'চাকদা এক্সপ্রেস’ হতে চলেছে বলিউডের অন্যতম সেরা স্পোর্টস বায়োপিক। এমনটাই পরিকল্পনা করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। স্টুডিওতে যতটুকু প্রয়োজন ততটুকুই শ্যুটিং করবেন তিনি। বাকি শুটিং হবে খেলার মাঠে। তবে বড়পর্দায় নয়, ওটিটিতে মুক্তি পাবে 'চাকদা এক্সপ্রেস’। প্রসঙ্গত, শাহরুখে মতোই অনুষ্কারও শেষ ছবি ছিল জিরো। এরপর তিনি প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি তিনি তাঁর প্রযোজনা সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং সিনেমায় অভিনয়ের দিকে মনোনিবেশ করেছেন।
অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'সাবাস মিঠু’ মিতালি রাজের জীবনীর ওপর তৈরি বায়োপিক। যা এই বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মিতালির ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। ইতিমধ্যেই এই ছবির টিজার বেশ চাঞ্চল্য ফেলেছে সিনেমা প্রেমীদের মধ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications