'উড়তা পাঞ্জাবের' পর এবার 'রঙ্গুন', ফের গালিতে বাধ সাধল সেন্সর বোর্ড
এই সিনেমাতে বিশালের সংলাপে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে 'বিপ যোগ্য শব্দ'। আর সেই নিয়েই 'ফিল্ম সার্টিফিকেশন' বোর্ড সেই সমস্ত শব্দকে সরিয়ে ফেলবার কথা বলেছে ফিল্ম কর্তৃপক্ষকে।
বিশাল ভরদ্বাজের সিনেমা মানেই থাকবে সংলাপ জুড়ে একটু আধটু গালমন্দ। সে যদি আপনি 'কমিনে', 'হয়দর' কিংবা 'ওমকারার ' মতো সিনেমা দেখে থাকেন, তাহলে নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কি বলতে চাওয়া হচ্ছে।
আর এবার ,সেই গালমন্দের সংলাপ নিয়েই ফের একবার বিপাকে পড়লেন বিশাল। এবার বিতর্কের কেন্দ্রে বিশালের সিনেমা 'রঙ্গুন'।

শাহিদ কাপুর, সাইফ আলি খান, কঙ্গনা রানাউত অভিনীত এই সিনেমাতে বিশালের সংলাপে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে 'বিপ যোগ্য শব্দ'। আর সেই নিয়েই 'ফিল্ম সার্টিফিকেশন' বোর্ড সেই সমস্ত শব্দকে সরিয়ে ফেলবার কথা বলেছে ফিল্ম কর্তৃপক্ষকে।
সিনেমাটিকে 'ইউ /এ' সার্টিফিকেট দিলেও , এই সমস্ত শব্দের সংলাপ সরিয়ে অন্য কিছু দিতে বলেছে সিবিএফসি। সেক্ষেত্রে বিশাল সংলাপে 'বাস্টা**' এর জায়গায় পরিবর্ত হিসাবে নিয়ে এসেছে 'রাস্কা*', এছাড়াও 'বাক**' এর জায়গায় রাখা হয়েছে 'বাকচোর' শব্দকে আর 'চিনাল" শব্দের পরিবর্তে সংলাপে এসেছে ' ঝুঠি'।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের একটি ত্রিকোণ প্রেমকে ঘিরেই গোটা সিনেমার গল্প আবর্তিত হয়েছে। ছবিতে কঙ্গনা একজ্ন অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন। সইফ আলি খান রয়েছেন পরিচালকের ভূমিকায়। আর সেনা জওয়ানের ভূমিকায় থাকছেন শাহিদ কাপুর। আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পেতে চলেছে এই ফিল্ম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications