মল-মূত্রের দৃশ্য প্রদর্শন নিয়ে বিপাকে 'সঞ্জু' ! জানুন বিস্তারিত

রণবীর কাপুর অভিনীত 'সঞ্জু' ছবির ট্রেলারে দর্শকদের মন জয় করে নেন রণবীর কাপুর। এবার সেই ছবি নিয়েই শুরু হল নয়া বিতর্ক।

রণবীর কাপুর অভিনীত 'সঞ্জু' ছবির ট্রেলারে দর্শকদের মন জয় করে নেন রণবীর কাপুর। এবার সেই ছবি নিয়েই শুরু হল নয়া বিতর্ক। ছবির ট্রেলারের একটি দৃশ্যে দেখানো হয়েছে , সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনেতা রণবীর দাঁড়িয়ে রয়েছেন জেলের সেলের মধ্যে । দেখা যায় সেলের ভিতরে মলমূত্র ছড়িয়ে পড়ছে। আর এই দৃশ্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

মল-মূত্রের দৃশ্য প্রদর্শন নিয়ে বিপাকে সঞ্জু ! জানুন বিস্তারিত

পৃথ্বী মাহস্কে নামের এক ব্যক্তি 'সঞ্জু' ছবির দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন।জেলের ভিতরে টয়লেট লিক করে মলমূত্র ছড়িয়ে পড়ার যে দৃশ্য 'সঞ্জু' ছবির ট্রেলারে দেখা গিয়েছিল , তা নিয়ে আপত্তি তুলেছেন ওই ব্যক্তি। এনিয়ে তিনি সেন্সর বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ব্যক্তির দাবি, সরকার ও জেল কর্তৃপক্ষ জেলের ভিতরের পরিবেশ সুষ্ঠু রাখতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেন। সেই পরিপ্রেক্ষিতে 'সঞ্জু' ছবিতে এরকম বিতর্কিত দৃশ্য তুলে ধরা অনুচিত বলে দাবি পৃথ্বীর।

মল-মূত্রের দৃশ্য প্রদর্শন নিয়ে বিপাকে সঞ্জু ! জানুন বিস্তারিত

উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে তথা অস্ত্র রাখার দায়ে টাডা আইনে গ্রেফতার করা হয় সঞ্জয় দত্তকে। সেই সময়ে তাঁকে জেলের ব্যারাকের সেল-এ থাকতে হয়। সেই ঘটনা 'সঞ্জু' ছবিতে তুলে ধরা হয়। দেখানো হয় জেল জীবনে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে সঞ্জয় দত্তকে। 'সঞ্জু' ছবিতে সঞ্জয় দত্তের জীবনের প্রতিটি অধ্যায় তুলে ধরা হয়েছে। তার মধ্যে জেলবন্দি সঞ্জয়ের পরিস্থিতিও তুলে ধরা হয়। উল্লেখ্য, ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন সোনম কাপুর, মণীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কৌশল, অনুষ্কা শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+