'পদ্মাবতী'-র মুক্তি নিয়ে সিদ্ধান্তের আগে এই পদক্ষেপ সেন্সর বোর্ডের
পরিচালক সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিটি নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন জায়গার পরিস্থিতি।
পরিচালক সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিটি নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন জায়গার পরিস্থিতি। ক্রমাহত বিক্ষোভ প্রতিবাদের জেরে বিতর্কের মুখে পড়ে এই ছবি। শেষে নির্দিষ্ট দিনে মুক্তি পায়নি 'পদ্মাবতী'। আপাতত বল সেন্সর বোর্ডের কোর্টে। ছবি মুক্তির বিষয়ে সেন্সরবোর্ড কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

সূত্রের খবর, সেন্সর বোর্ড জয়পুরের কয়েকজন ইতিহাসবিদকে আমন্ত্রণ জানিয়েছেন এই ছবির স্ক্রিনিং-এ। তাঁরা ছবি দেখার পরই সেন্সর বোর্ডে তরফে কোনও সিদ্ধান্ত আসতে চলেছে। বোর্ড আপাতত এই ঐতিহাসকদের মতের ওপর নির্ভর করে রয়েছে। সেন্সরের সামনে মূল প্রশ্ন হল, এই ছবিতে ইতিহাসকে কোনওভাবে বিকৃত করা হয়েছে কি না! তা স্পষ্ট হয়ে গেলেই ছবি মুক্তির দিনক্ষণ সামনে আসবে।
উল্লেখ্য, চিতোরের রাজরানি পদ্মীনিকে নিয়ে লেখা কবিতা 'পদ্মাবত' থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি নির্মিত হয়েছে। ছবিতে আলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মিনীর ড্রিম সোকেয়েন্সের দৃশ্য নিয়ে প্রতিবাদ গড়ে তোলে রাজপুত সম্প্রদায় তথা রাজপুত কর্নি সেনা। যার ফলে দেশের বিভিন্ন জায়গায়, ভাঙচুর , বিক্ষোভ হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications