দীপিকার 'ভার্জিন' হওয়া নিয়ে আর সমস্যা নেই সেন্সর বোর্ডের

আরও পড়ুন : দীপিকা পাড়ুকোনের 'কুমারিত্ব' সেন্সর বোর্ডের চোখে কুরুচিপূর্ণ!
প্রাথমিকভাবে এই ছবির ক্ষেত্রে ইউএ সার্টিফিকেট পাওয়ার জন্য দীপিকার মুখে 'ভার্জিন' শব্দটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সেন্সর বোর্ড। কিন্তু ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশলী প্রশ্ন তুলেছিলেন অন্য বেশ কয়েকটি ছবিতে এই শব্দের ব্যবহার রয়েছে। তাদের ক্ষেত্রে ইউএ সার্টিফিকেটই মিলেছে। তবে এ ছবির ক্ষেত্রে ভিন্ন মত কেন বোর্ড কর্তাদের। এ পরেই নড়েচড়ে বসেন কর্তারা। সিবিএফসি-র চেয়ারম্যান লীলা সামসন স্বীকার করে নিয়েছে বিষয়টি তাদেরই ভুল। এই দৃশ্যে কাঁচি চালানোর প্রয়োজন নেই।
লীলা সামসনের কথায় যতক্ষণ না ছবির নির্মাতারা বিষয়টি তাঁর দৃষ্টিগোচরে এনেছেন ততক্ষণ তিনি এবিষয়ে কিছুই জানতেন না। ছবির নির্মাতাদের দাবি যে ভুল নয় তা বুঝতে পেরেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান লীলা। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।












Click it and Unblock the Notifications