অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া, শোক জ্ঞাপন সোশ্যাল মিডিয়ায়

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া, শোক জ্ঞাপন সোশ্যাল মিডিয়ায়

‌বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৭ বছর বয়সে মারা গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। রেখে গেলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়েকে। অভিনেতার মৃত্যুর খবর শোনার পর রীতিমতো শোকের ছায়া টলিউডে। প্রসেনজিৎ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

অরিন্দম শীল

অরিন্দম শীল

টলিউডের খ্যাতনামা পরিচালক অরিন্দল শীল অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর মেনে নিতে পারেননি। তিনি ফেসবুকে লেখেন, '‌আমি স্তম্ভিত অভিষেক।'‌

অঙ্কুশ হাজরা

টলিউডের খ্যাতনামা অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ। লিখেছেন, '‌তোমার মতো মনের মানুষ খুব কম দেখেছি। তোমার মতো অভিনেতা খুব কম দেখেছি। তোমার সঙ্গে কালিম্পংয়ে কাটানো সেই সব মজার ঘটনা আজও মনে পড়ে। খুব খুব মিস করব। আদরগুলো মিস করব।'‌

শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের নায়িকা শ্রীলেখা মিত্র ফেসবুকে লিখেছেন, '‌আমি বিশ্বাস করতে পারছি না মিঠু দা।'‌

শতাব্দী রায়

শতাব্দী রায়

বৃহস্পতিবার সকালে কান্নায় ভেঙে পড়লেন অভিষেকের আরেক সহকর্মী শতাব্দী রায়। তিনি বলেন, '‌আমি মেনে নিতে পারছি না। অনেকদিন ধরেই অসুস্থ ছিল। কেন জেদ করে হাসপাতালে গেল না! ভাবতেই পারছি না।'‌

 ঐন্দ্রিলা সেন

ঐন্দ্রিলা সেন

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেকের সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন তিনি ভাষা হারিয়ে ফেলেছেন।

 ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

অভিনেত্রী ঋতুপর্ণা অভিষেকের সঙ্গে তাঁর দহন ছবির একটি ভিডিও ক্লিপিং শেয়ার করে লেখেন, '‌আমাদের প্রিয় অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলা সিনেমায় অবদানের জন্য আমাদের সকলের মনে তিনি চিরকাল বেঁচে থাকবেন। আমার তাঁর সঙ্গে করা কিছু হিট সিনেমা এখনও সকলের মনে রয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।'‌

 জোজো

জোজো

ফেসবুকে জোজো লিখেছেন, '‌অভিষেক দা, এটা কী হল!'‌

শ্বাশ্বত চট্টোপাধ্যায়

শ্বাশ্বত চট্টোপাধ্যায়

শ্বাশ্বত চট্টোপাধ্যায় লিখেছেন, '‌কিছু বলার নেই মিঠু দা!'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+