সলমন মুম্বইতে ফিরতেই কোন অভিনেত্রী এলেন দেখা করতে! যেভবে চলল 'উদযাপন'

সলমন ফিরতেই মুম্বইয়ে উদযাপন

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় দোষী প্রমাণিত হয়ে দুটি রাত জোধপুরের সেন্ট্রাল জেলে কাটিয়েছেন সলমন। আর তার পরই শনিবার তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। ৫০ হাজার টাকার ব্য়ক্তিগত জামিনে মুক্তি পান বলিউডের সুলতান। আর তাঁর মুক্তির খবরেই উচ্ছসিত হয়ে পড়েন তাঁর ফ্যানেরা।

মুম্বইতে সলমন

জোধপুর জেল থেকে মুক্তি পেতেই সলমন রওনা হন মুম্বইয়ের পথে। মুম্বইতে তিনি পৌঁছতেই তাঁর পরিবারের সকলে তাঁকে ঘিরে থাকেন। সঙ্গে ছিল সলমনের ভাগ্নে ছোট্ট আহিলও।

কে এলেন সলমনের বাড়িতে

আহিল সলমনের বোন অর্পিতার ছেলে। এদিকে, বলিউডের ভাইজানের স্বস্তি পাওয়ার খবরে একে একে সলমনের সঙ্গে দেখা করতে আসেন বলিউড তারকারা। সলমনের বাড়ি এসে পৌঁছন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাতেই সলমনকে দেখতে পৌঁছে যান পরিচালক কবীর খান।

যেভাবে চলল উদযাপন

গভীর রাতে সলমন তাঁর মুম্বইয়ের বাড়িতে পৌঁছতেই শুরু হয়ে যায় উদযাপন। ফ্যানেরা , জমায়েত করতে থাকেন ভাইজানের বাড়ির সামনে । ফাটানো হয় আতশবাজি।

যেভাবে ফ্যানেদের সামনে এলেন সুলতান

সলমন এদিন ফ্যানেদের সঙ্গে দেখা করতে বাড়ির বারান্দাতে পৌঁছে যান। সঙ্গে ছিল ছোট্ট আহিল। গোটা পরিবার এদিন পাশে ছিলেন সলমনের।

সাজা ও মুক্তির উদযাপন

সলমনের জামিনের খবর বাইরে এসে পৌঁছতেই আদালতের বাইরে থাকা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। সলকে সলমনের নামে জয়ধ্বনি দিতে থাকেন। এদিকে বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেও ভক্তরা জডো় হয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। একই আমেজ ছিল মুম্বইয়ে। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমনের ৫ বছরের কারাদণ্ডের সাজা হয়। আগামী ৭ মে ফের জোধপুর আদালতে এসে হাজিরা দিতে হবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+