৫০০-১০০০ টাকা বাতিল হওয়ায় ধার করে সংসার চলছে বিপাশা বসুর, লক্ষ্মীর ভাঁড়ই ভরসা মিনির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাতেই পাল্টে দিলেন বলিউড তারকাদের জীবন। ৮ নভেম্বর রাতে ৫০০ টাকা ও হাজার টাকার নোট বাতিল দেওয়ার কথা ঘোষণা করতেই বিপাকে পড়েছেন অনেকে। যেমন বিপাশা বসু ও মিনি মাথুর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাতেই পাল্টে দিলেন বলিউড তারকাদের জীবন। ৮ নভেম্বর রাতে ৫০০ টাকা ও হাজার টাকার নোট বাতিল দেওয়ার কথা ঘোষণা করতেই বিপাকে পড়েছেন অনেকে।

হাতে টাকা বলতে ৫০০ বা ১০০০ টাকার নোট। খুচরো নেই। এদিকে ব্যাঙ্কিং পরিষেবাও বন্ধ একদিনের জন্য। ফলে ঘোর সমস্যায় অনেকেই। এই সমস্যা থেকে বাদ পড়েননি বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

৫০০-১০০০ টাকা বাতিল হওয়ায় ধার করে সংসার চলছে বিপাশা বসুর, লক্ষ্মীর ভাঁড়ই ভরসা মিনির

টুইটারে টুইট করে নিজের দুঃখের আখ্যান ব্যাখ্য়া করেছেন বিপাশা। কয়েকটা ডিম কেনার জন্য স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বন্ধু রকি এস-এর থেকে টাকা ধার করতে হয়েছে বিপাশাকে।

ওদিকে মোটামুটি একই অবস্থা টেলিভিশন ব্যক্তিত্ব তথা জনপ্রিয় পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুরের। মোদী ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করার জেরে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারকা গৃহিনী।

মিনি টুইট করে বলেন, আজ সকালে জিনিসপত্র কেনাকাটির জন্য আমাদের পরিবারের একত্রিত শক্তি মাত্র ৭৩২ টাকা। লক্ষ্মীর ভাঁড়ই ভাঙতে হবে বোধ হয়।

আবার আর একটি টুইটে মিনি বলেন, "আজ রিক্সাও করতে পারব না। পেটিএম অ্যাকাউন্ট দিয়ে উবারই করতে হবে। দিনমজুরদের খুব ভয়ঙ্কর কাটবে এই কটা দিন।"

উল্লেখ্য, তবে কালো টাকার দুর্নীতি এড়াতে মোদীর এই সাহসী পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন অনেকেই। আজ, ৯ নভেম্বর ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার পর ১০ নভেম্বর থেকে ব্যাঙ্কগুলি থেকে পুরনো নোটের পরিবর্তে নতুন নোট সংগ্রহ করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+