Saif Ali Khan: বাড়ির ভিতরেই লুকিয়ে ছিলেন সইফের ওপর হামলাকারীরা? কী বলছে সিসিটিভি ফুটেজ
বাড়ির ভিতরেই কি লুকিয়ে ছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী? ওঁত পেতে বসেছিল অচিরে আক্রমণ করতে? বলিউড অভিনেতা সইফ আলি খানের গুরুতর আহত হওয়ার পিছনে লুকিয়ে রয়েছে বিরাট রহস্য! ইতিমধ্যেই সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, ফুটেজে সিসিটিভি ফুটেজে মধ্যরাতের পরে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি।
পুলিশ সন্দেহ করছে যে হামলাকারী আগেই অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিল এবং ভিতরে লুকিয়েছিল। পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করার চেষ্টা চালাচ্ছে। এমনকি ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মুম্বইয়ের বান্দ্রায় 'সৎগুরু শরণ বিল্ডিং' নামের একটি আবাসনে থাকেন সইফ। বলিউডের 'ছোটে নবাব' সইফ আলি খানের দেহে ছটি ছুরির আঘাত রয়েছে বলে খবর। যার মধ্যে একটি মেরুদন্ডের কাছে এবং দুটি গভীর ক্ষত বলে খবর।
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচার করে দেহ থেকে বের করা হয় ছুরির অংশ। এরপর করা হয় কসমেটিক সার্জারি। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সারা আলি খান এবং ইব্রাহিম।
উল্লেখ্য, বান্দ্রায় বিলাসবহুল আবাসনের মধ্যে নিজের ফ্ল্যাটেই দুষ্কৃতীর হাতে ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন সইফ আলি খান। অভিনেতা সাইফ আলি খানের বাসভবনে অজ্ঞাত ব্যক্তি অনুপ্রবেশ করেছিল। বাড়ির পরিচারকদের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় অভিনেতার। এরপর দুষ্কৃতীর সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু হয়। আর তখনই আচমকা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী সইফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এদিকে এই ঘটনার পর রাজনৈতিক টানা পড়ে নিয়ে শুরু হয়ে গিয়েছে মুম্বইতে। এত বড় একজন তারকার জীবনের নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সরাসরি প্রশ্ন তুলছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications