২৫ কোটি টাকা না পেলে ফাঁসিয়ে দেওয়া হবে আরিয়ানকে! সমীরের বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই
শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করে শিরোনামে এসেছিলেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে! যদিও ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগে ইতিমধ্যে তদন্ত সমীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন সিবিআই।
ইতিমধ্যে সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগের ভিত্তিতে সমীরের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মুম্বইয়ের বাড়িতে এই তল্লাশি চলে। প্রায় ১৩ ঘন্টারও বেশি সময় ধরে সমীর ওয়াংখেড়ের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা।

আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের দাবি, আরিয়ান খানকে মুক্তি দিতে প্রায় ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেন সমীর ওয়াংখেড়ে। দায়ের করা এফআইআরে নাকি এমনটাই বলা হয়েছে। এমনকি বিপুল পরিমাণ এই টাকা না দিলে আরিয়ান খানকে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
যদিও এক সংবাদমাধ্যমের দাবি, যদিও শেষমেশ ১৮ কোটি টাকাতে পুরো বিষয়টি রফা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। যদিও বিপুল পরিমাণ এই টাকা হাতে এসেছিল কিনা তা অবশ্য স্পষ্ট হয়নি। আর এই বিষয়টিই এখন সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই মামলায় পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধও অভিযোগ দায়ের করেছে সিবিআই।

দুজনেই এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের সহযোগী বলে জানা গিয়েছে। যদিও বছরখানেক আগে প্রভাকর সাইলি'র মৃত্যু হয়। ইনি এই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে গোসাভির বিরুদ্ধে শাহরুখের পরিবার থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন বলে দাবি। যদিও পরে পুরো টাকা ফেরত দেন বলেও সিবিআই সূত্রে খবর। যদিও পুরো বিষয়টি সিবিআই তদন্ত করে দেখছে।
বলে রাখা প্রয়োজন, মুম্বইয়ের একটি প্রমোদতরীতে পার্টি চলাকালীন সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে তল্লাশি চালান এনসিবি। আর সেখান থেকে শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হয় বলে দাবি। তাঁর কাছ থেকে অনেক মাদক পাওয়া যায় বলেও দাবি করা হয় এনসিবি'র তরফে। আর এই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়। ঘটনার পরেই যদিও এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে চেন্নাইতে বদলি করা হয়।












Click it and Unblock the Notifications