'বাবুমশাই বন্দুকবাজ' ছবির ৪৮ টি দৃশ্যে সেন্সরের কাঁচি, ক্ষুব্ধ সহ প্রযোজক যা বললেন
এবার সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়েছে নওয়াজউদ্দিন সিদ্দকি অভিনীত ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'।
সেন্সর বোর্ডের কাঁচিতে ফের আরেকটি বলিউড ছবি বিপর্যস্ত। দেশের একাধিক তথ্যচিত্র থেকে শুরু করে চলচ্চিত্রে যেভাবে সেন্সর বোর্ড কাঁচি চালাচ্ছে তাতে বহু সিনমা নির্মাতাই ক্ষুব্ধ। ছবিতে কোনওরকমের যৌন সুড়সুড়ি মূলক দৃশ্য, উত্তেজক কথা, ধূমপানের দৃশ্য থাকলেই, কাঁচি চালানোর নির্দেশ দেয় সিবিএফসি। এবার সেন্সর বোর্ডের সেই কাঁচির নিচে পড়েছে নওয়াজউদ্দিন সিদ্দকি অভিনীত ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'।
ছবির ৪৮ টি দৃশ্য বাদ দিয়ে ছবি মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সিবিএফসির তরফে। এই দৃশ্য বাদেও ছবিকে 'A'সার্টিফিকেশন দেওয়া হয়েছে বলে খবর। এদিকে, ছবির প্রযোজকের দাবি, ছবির ৪৮ টি দৃশ্য বাদ দিলে আর কিছুই থাকবে না ছবিতে। দৃশ্য ছাঁটাই হলে , ছবির আসল ফ্লেভারই নষ্ট হয়ে যাবে।

ছবির সহ প্রযোজক কিরণ শ্রফ জানিয়েছেন, ছবিটি নিয়ে যখন তিনি সিবিএফসির সদস্যদের সঙ্গে আলোচনা করছিলেন তখন তাঁর সম্পর্কে কটূক্তি করেন সদস্যরা। কিরণের দাবি, সিবিএফসির সদস্যরা তাঁকে বলেছেন যে , একজন মহিলা হয়ে তিনি কীভাবে এই দরণের ছবি প্রযোজনা করতে পারে। কিরণের আরও দাবি, সিবিএফসির বোর্ড সদস্যরা তাঁর ছবি নিয়ে কটুক্তি ছাড়াও তাঁকে কেন্দ্র করে হাসাহাসিও করেন। যা অত্যন্ত অপমানজনক বিষয়। সব মিলিয়ে আরও একবার সিবিএফসির 'সরস্কারি' ভাবনার কবলে পড়ে বিতর্কে উঠে এলো বলিউডের আরও একটি ছবি। এর আগে ,"লিপস্টিক আন্ডার মাই বুরখা' নিয়েও একই ধরনের সমস্যায় পড়েন ছবির প্রযোজকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications