কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার, এ আর রহমানকে
কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার, এ আর রহমানকে
৭৫তম কান চলচ্চিত্র উৎসব ভারতীয় দর্শকদের জন্য বেশ উপভোগ্য হতে চলেছে। দীপিকা, ঐশ্বর্য এই সুন্দরীদের পাশাপাশি এবারের উৎসবের রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার,এ আর রহমান এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ফ্রান্সের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব। শোনা গিয়েছে, প্রথম দিনই রেড কার্পেটে ভারতীয় তারকাদের সঙ্গে রেড কার্পেটে হাঁটবেন অনুরাগ ঠাকুর।

এবার কান চলচ্চিত্র উৎসবে কান্ট্রি অফ অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই ভারতকে এই সম্মান দেওয়া হয়েছে। এছাড়াও উৎসবের ন'জন বিচারকের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ২১টি চলচ্চিত্রকে বিশ্লেষনের পর সেরা ছবিকে বাছাইয়ে অংশ নেবেন অভিনেত্রী। ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছেও গিয়েছেন তিনি।
বিশ্বের মর্যাদাপূর্ণ ইভেন্টগুলির মধ্যে একটি কান ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার সুযোগ বড় সম্মানের বিষয়৷ এই বছর ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পূজা হেগড়ে হাঁটার খবর শোনা যাচ্ছে। দেশের প্রতিনিধিত্ব করে বার্ষিক উৎসবে অভিষেক হবে তার। জানা গেছে, পূজা হবেন প্রথম মহিলা প্যান ইন্ডিয়া তারকা যিনি এই ইভেন্টে অংশ নেবেন। এখন আরও অনেক অভিনেতার নাম বেরিয়ে এসেছে যারা রেড কার্পেটে হাঁটবেন।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছর অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এ আর রহমান, আর মাধবন কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটবেন। প্রত্যেকেই তাদের সিনেমা এবং সঙ্গীতের জন্য প্রতিনিধিত্ব করবেন। তাদের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। অন্যান্য নাম যারা রেড কার্পেটে শোভা পেতে চলেছেন,তাদের মধ্যে রয়েছে, তামান্না ভাটিয়া, পূজা হেগড়ে, নয়নথারা, সিবিএফসি প্রধান প্রসূন জোশি, পরিচালক শেখর কাপুর এবং লোক শিল্পী মামে খান।
কান চলচ্চিত্র উৎসবেই প্রিমিয়ার হবে আর মাধবন অভিনীত রকেট্রি,দ্য নাম্বি এফেক্ট ছবির। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন অবলম্বনে তৈরি এই ছবিটি। ছবির সৌজন্যেই কানে দেখা যাবে মাধবনকে। এছাড়াও কানে দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকি, পূজা হেগড়ে, নয়নতারা, প্রযোজক শেখর কাপুর, রিকি রেজ এবং CBFC এর প্রধান প্রসূন যোশীকে। আগামী ২৬ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications