(ছবি) কান ২০১৫ : উপস্থিত থাকবেন যে বলিউড তারকারা

আজ থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। হলি-বলি মিলে মিশে হবে একাকার। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্যাশন ডিজাইনারদের পোশাকে রেড কার্পেট মাতাবেন তারকারা।

সবার নজর অবশ্য এবছর অবশ্য থাকছে ক্যাটরিনা কাইফের দিকেই। কারণ এইবারই জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে চলেছে ক্যাটরিনা কাইফের। যদিও কান-এ ক্যাট এর ফার্স্ট লুক আপাতত সমালোচদের বিচারে পাশ করে গিয়েছে। ফ্যাশন সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ক্যাটের ড্রেসিং সেন্স।

গত ৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হচ্ছেন সোনম কাপুর। এবছরও তিনি উপস্থিত থাকবেন। তবে এদিক থেকে দেখতে গেলে কান উৎসব সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১৪ বছর ধরে তিনি কান- এ আবির্ভাব ঘটাচ্ছেন।

কান ২০১৫ -এ বলিউড সেলেবদের দেখুন

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

২০০২ সাল থেকে প্রতিবছরই অ্যাশ কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকেন। এবারও থাকবেন।

অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন

স্ত্রী ঐশ্বর্যের হাত ধরে আগেও কান-এ প্রবেশ করতে পেরেছিলেন অভিষেক। এবারও তার অন্যথা হচ্ছে না।

সোনম কাপুর

সোনম কাপুর

গত ৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হচ্ছেন সোনম কাপুর। এবছরও তিনি উপস্থিত থাকবেন।

মল্লিকা শেরওয়াত

মল্লিকা শেরওয়াত

কেন তিনি বছরের পর বছর কান-এর তরফে আমন্ত্রণ পান তা আমাদের বোধগম্য নয়। তবু...এবছরও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকা।

সঞ্জয় গুপ্তা

সঞ্জয় গুপ্তা

পরিচালক সঞ্জয় গুপ্তার হাত ধরে বিয়ে ও সন্তানের পর ফের ছবিতে কামব্যাক করছেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবির নাম জসবা। এবছরের কান চলচ্চিত্র উৎসবেই এই ছবি দেখানো হবে। ফলে উপস্থিত থাকছেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

সবার নজর অবশ্য এবছর অবশ্য থাকছে ক্যাটরিনা কাইফের দিকেই। কারণ এইবারই জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে চলেছে ক্যাটরিনা কাইফের। যদিও কান-এ ক্যাট এর ফার্স্ট লুক আপাতত সমালোচদের বিচারে পাশ করে গিয়েছে। ফ্যাশন সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ক্যাটের ড্রেসিং সেন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+