Byomkesh O Durgo Rohosyo: ত্রিশূল হাতে শিবের বেশে কী করছেন দেব, দুর্গরহস্যের ট্রেলার প্রকাশ্যে আসতেই যা ঘটল
গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। পরণে লাল ধুতি। হঠাৎ করে দেবের এই অবতারে বেশ চমক ধরেছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য ব্যোমকেশ ও দুর্গরহস্যের একটি নতুন ট্রেলার মুক্তি পেয়েছে। আর তাতেই দেবের এই নয়া অবতার।
একে তো ব্যোমকেশের ভূমিকায় দেব। তার পরে আবার হঠাৎ করে শিবের পোশাকে অভিনেতাকে দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনর। আবার তা নিয়ে রসিকতা করতেও ছাড়েননি তাঁরা। অনেকে তো কমেন্টে লিখেই বসেছেন 'খেলা হবে'। অভিনেতার পাশাপাশি দেব আবার শাসক দলের সাংসদ। কাজেই সাংসদ দেবের রেশ টেনেই যে এই মন্তব্য তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

দেব অবশ্য সেসবে কান দিতে রাজি নন। ব্যোমকেশের ভূমিকায় দেব এই নিয়ে সমালোচনাও কম হয়নি প্রথম থেকে। অভিনেতা দেব অবশ্য তাতে আমোল দিতে নারাজ। বারবারই সাংবাদিকরা তাঁকে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করার চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার জবাব দেব বলেছেন, '৩৩ কোটি দেবতাকে মান্য করেন দেশের মানুষ। সেখানে ৭টা ব্যোমকেশে সমস্যা কোথায়। '
প্রসঙ্গত উল্লেখ্য প্রথম ব্যোমকেশকে সেলুলয়েডে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। সেখানে অভিনয় করেছিলেন উত্তম কুমার। তার পরে টেলিভিশনের পর্দায রজত কাপুর ব্যোমকেশকে জনপ্রিয় করে তোলেন। ফের বাংলা সিনেমায় ব্যোমকেশ রূপে অভিনয় করেছেন একাধিক অভিনেতা, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বান। তারপরে আবার দেব।

সিনেমার ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিনী। দুর্গ রহস্য মুক্তি পেতে চলেছে পুজোতে। যদিও মুক্তির সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ব্যোমকেশের ভূমিকায় দেবকে দেখা দর্শকদের কাছেও একটা বড় চমক তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications