মাদক কাণ্ডে আরিয়ান খান গ্রেফতারের জের, বাইজুস বন্ধ করল শাহরুখ খানের বিজ্ঞাপন

বাইজুস বন্ধ করল শাহরুখ খানের বিজ্ঞাপন

মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবারই আরিয়ানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এখন মুম্বইয়ের আর্থার জেলেই ঠাঁই হয়েছে আরিয়ানের। তবে ছেলের এই কীর্তির প্রভাব পড়ল বাবা শাহরুখ খানের কাজের ওপর। ছেলে মাদক কাণ্ডে গ্রেফতারের পর

অনলাইনে ট্রোলড বাইজুস

অনলাইনে ট্রোলড বাইজুস

অনলাইন শিক্ষাদানের সংস্থা বাইজুস শাহরুখ খানের সঙ্গে তাদের সব সম্পর্ক ছিন্ন করে দিল।

বাইজুসের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান। ছেলে আরিয়ানের মাদক কাণ্ডে যুক্ত হওয়ার পর থেকেই বাইজুস শাহরুখের সব বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সংস্থার প্রতি নেটিজেনদের ক্ষোভ উগরে দেওয়ার পরই বাইজুস গত কয়েকদিন ধরে শাহরুখ খান রয়েছে এমন বিজ্ঞাপন তাদের সাইট থেকে সরিয়ে দিয়েছে। যদিও এটা এখনও স্পষ্ট নয় যে এই সংস্থা শাহরুখ খানকে তাদের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরিয়ে দিয়েছে কিনা।

 সরিয়ে দেওয়া হয় শাহরুখের বিজ্ঞাপন

সরিয়ে দেওয়া হয় শাহরুখের বিজ্ঞাপন

শাহরুখ পুত্র মাদক-কাণ্ডে জড়ানোর পরই বাইজুসকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অনলাইন শিক্ষাদানকারী ওই নামী সংস্থাকে নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এই সংস্থার হয়ে শিশুদের শিক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন করেছেন শাহরুখ খান। নেটমাধ্যমে অভিনেতার এই বিজ্ঞাপন নিয়ে তোপ দাগেন নেটিজেনের একাংশ। কারও দাবি, অভিনেতার নিজের ছেলে যেখানে 'উচ্ছন্নে' যাচ্ছে, তখন তাঁর মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। কেউ কেউ আবার তাঁকে বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। নেটিজেনদের চাপের মুখে পড়েই অনলাইন শিক্ষাদানকারী ওই সংস্থা শাহরুখের সব বিজ্ঞাপন বাতিল করে দেয়।

বাইজুস–শাহরুখ চুক্তি

বাইজুস–শাহরুখ চুক্তি

জানা গিয়েছে, ২০১৭ সালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনলাইনে শিক্ষাদানকারী সংস্থা বাইজুসের সঙ্গে চুক্তি হয় শাহরুখ খানের। আপাতত বিজ্ঞাপন থেকে অভিনেতাকে সরিয়ে দিলেও, এখনও ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও শাহরুখ। তবে শুধু এই সংস্থাই নয়, অন্য অনেক সংস্থারই ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ। আরিয়ানের গ্রেফতারের পর সেই সংস্থাগুলিও নেটিজেনদের রোষের মুখে পড়েছে। ছেলে গ্রেফতারের পর শাহরুখ খানের '‌পাঠান'‌ ছবির শুটিংও কার্যত স্থগিত রয়েছে।

বাইজুসের গ্রাহক বেড়েছে

বাইজুসের গ্রাহক বেড়েছে

ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বাইজুস। এই অনলাইন শিক্ষাদানকারী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে লক্ষ লক্ষ শিশু। শিশুদের শিক্ষাদানের প্ল্যাটফর্ম হিসাবে বিশ্বজুড়ে বাইজুস যথেষ্ট পরিচিত একটি নাম। ৬ কোটি ৫০ লক্ষের ওপর গ্রাহক রয়েছে বাইজুসের। গত বছরের তুলনায় এ বছর বাইজুসের বৃদ্ধি আরও বেশি হয়েছে। কোভিড-১৯ লকডাউনের সময় ২ কোটি ৫০ লক্ষের বেশি নতুন গ্রাহক এই বাইজুসের সঙ্গে যুক্ত হয়েছে।

আরিয়ান খান গ্রেফতার

আরিয়ান খান গ্রেফতার

গত সপ্তাহে গোয়াগামী ক্রুজে হানা দিয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আরিয়ান খান সহ সাতজনকে গ্রেফতার করেছে। ছদ্মবেশে এনসিবি আধিকারিকরা ক্রুজে হানা দিয়ে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম হাশিস, ২২টি এমডিএমএ এবং ৫ গ্রাম এমডি বাজেয়াপ্ত করেছে। মুম্বইয়ের স্থানীয় আদালত আরিয়ান খান সহ সাতজনকে বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ১৪ দিনের জন্য। শুক্রবারই আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+