Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুক্তি পেল ‘‌বান্টি অউর বাবলি ২’‌–এর ট্রেলার, রানি–সইফের সঙ্গে নজর কাড়লেন সিদ্ধান্ত–শর্বরী

মুক্তি পেল ‘‌বান্টি অউর বাবলি ২’‌–এর ট্রেলার

অবশেষে সামনে এল '‌বান্টি অউর বাবলি ২'‌-এর ট্রেলার। সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবারই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় আদিত্য চোপড়া প্রযোজিত ও বরুণ বি শর্মা পরিচালিত '‌বান্টি অউর বাবলি ২'‌-এর ট্রেলার। প্রসঙ্গত ২০০৫ সালে মুক্তি পাওয়া অভিষেক বচ্চন ও রানি মুখার্জি অভিনীত '‌বান্টি অউর বাবলি'‌র সিক্যুয়েন্স বলা চলে এই ছবিটিকে।

সোমবার ট্রেলার মুক্তি

সোমবার ট্রেলার মুক্তি

সোমবার এই ছবির ট্রেলার সামনে আসতেই নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে পৌঁছায়।
প্রায় ১৬ বছর পর '‌বান্টি অউর বাবলি'‌ ছবির সিক্যুয়েন্স আসল সিনেমা থেকে একটু হলেও আলাদা। তবে ছবির গল্প একইরকম রেখেছেন পরিচালক।

সিনেমার গল্প

সিনেমার গল্প

ট্রেলারে দেখা গিয়েছে, লোকেদের ঠকিয়ে উপার্জন করার রাস্তা ছেড়ে পুরনো বান্টি ও বাবলি তথা রানি মুখার্জি ও সইফ আলি নিজেরা সৎপথে উপার্জন জীবন অতিবাহিত করছেন এবং তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। কাহানি মে টুইস্ট তখনই আসে যখন পুলিশ অফিসারের ভূমিকায় থাকা পঙ্কজ ত্রিপাঠি জানান যে শহরে ফের লোক ঠকানোর কাজ শুরু হয়েছে এবং তা নাকি বান্টি ও বাবলি করছেন। স্বাভাবিকভাবেই আসল বান্টি-বাবলি একটু অবাকই হন কারণ তাঁরা অনেক আগেই এই কাজ ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তাঁদের নাম করে কেউ লোক ঠকানোর কাজ শুরু করেছে। এরপরই আসল ঘটনা শুরু হয়। প্রকৃত বান্টি বাবলির সঙ্গে নকল বান্টি বাবলির লড়াই, যা দর্শকদের মন জয় করবে বলে আশা করছেন এই ছবির নির্মাতারা।

নবাগতা শর্বরী মন জয় করেছেন

নবাগতা শর্বরী মন জয় করেছেন

দীর্ঘ কয়েক বছর পর রানি মুখার্জির সঙ্গে কাজ করতে দেখা যাবে সইফ আলি খানকে। সইফ আলি খান অভিষেক বচ্চনের বান্টির ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে নবাগতা কন মহিলা শর্বরী ট্রেলারেই দর্শকদের মন জয় করে ফেলেছেন। ট্রেলারে তাঁর মেটারিক রঙের সুইম স্যুটে জল থেকে বেরিয়ে আসার দৃশ্য উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে এই সিনেমায় শর্বরীর বিপরীত তথা বান্টির ভূমিকায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে।

বক্স অফিসে হিট হয় বান্টি অউর বাবলি

এই ট্রেলার মুক্তির আগেই যশরাজ ফিল্মের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় রানি, সইফ, সিদ্ধান্ত ও শর্বরীকে একই ফ্রেমে দেখা যায়। যেখানে এই চারজন আসল বান্টি বাবলি কারা তা নিয়ে ঝগড়া করছেন। প্রসঙ্গ, ২০০৫ সালে অভিষেক ও রানি মুখার্জি অভিনীত বান্টি অউর বাবলি সিনেমাটি বক্স অফিসে দারুণ হিট হয়। এই সিনেমার প্রত্যেকটি গান আজও সকলের মুখে মুখে ঘোরে। এখন বান্টি অউর বাবলি ২ সিনেমাটি প্রকৃত সিনেমার ন্যায় বিচার করতে পারে কিনা সেটাই দেখার। আগামী ১৯ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে '‌বান্টি অউর বাবলি ২'‌। ‌

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+