ব্রিটনি স্পিয়ার্সের মিসক্যারেজ, শোকাহত গায়িকা ও স্যাম
ব্রিটনি স্পিয়ার্সের মিসক্যারেজ, শোকাহত গায়িকা ও স্যাম
গত মাসেই নিজের মা হওয়ার কথা জানিয়েছিলেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটনি ও তাঁর হবু স্বামী স্যাম আসগারি তাঁরা শেয়ার করলেন যে তাঁরা বাচ্চা হারিয়ে ফেলেছেন। গতকাল, শনিবার সোশ্যাল মিডিয়ায় (ইনস্টাগ্রামে) মিসক্যারেজের খবর শেয়ার করলেন ব্রিটনি আর স্যাম। মিসক্যারেজের ঘটনায় শোকাহত স্যাম ও ব্রিটনি।

তাঁরা জানান, 'প্রেগন্যান্সির শুরুতেই আমরা আমাদের বাচ্চাকে হারিয়ে ফেললাম। যেকোনও বাবামায়ের কাছে এটা খুব খারাপ খরব।' তাঁরা আর বলেন, পিতা-মাতা হওয়ার খরব হয়তো আমারা একটু বেশীই তাড়াতাড়ি দিয়ে ফেলেছি। আমাদের আরেক্টু সময় অপেক্ষা করা উচিত ছিল। এখন আমাদের একে অপরের প্রতি ভালোবাসাই জীবনের বড় শক্তি। তবে, পরে ভবিষ্যতে পরিবারকে আর বড় করার চেস্টা করব। সেই সঙ্গে তাঁরা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য।

গায়িকা ব্রিটনির আগের স্বামী, কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে হাওয়ার পর দুই ছেলের মা হন তিনি। ২০২১ সালে সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিক স্যামের সঙ্গে এনগেজমেন্ট হয় গায়িকার। আর এপ্রিল মাসেই মা হওয়ার খবর জানিয়েছিলেন তাঁরা। তাঁরা কিন্তু সেই সময়ে খুব খুশী ছিলেন বলেই জানা গিয়েছিল। তবে, মিসক্যারেজের ঘটনায় ব্রিটনি ও স্যাম গভীরভাবে শোকাহত। সন্তানের খবরে তিনি জানান, তিনি ভগবান যীশুকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন। তিনি খুব খুশি ছিলেন। সেসময় নিজের সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে তিনি ভক্তদের উদ্দেশ্যে জানান, 'আমি প্রেগেনেন্সি টেস্ট করিয়েছিলাম এবং সত্যিই আমি মা হতে চলেছি ৷’ প্রথমে আমি এটি বুঝতে পারিনি।
উল্লেখ্য, একজন মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী হলেন ব্রিটনি স্পিয়ার্স। তাঁকে পপ আইকন হিসাবে অভিহিত করা হয়। তিনি তাঁর কাজের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর পুরস্কারের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য পুরস্কার হল গ্র্যামি পুরস্কার। ব্রিটনি ১৯৮১ সালের ২ ডিসেম্বর মিসিসিপির ম্যাককম্বে জন্মগ্রহণ করেন। স্যাম ও ব্রিটনি একসঙ্গে মিউজিক ভিডিওতে সহ অভিনয়ের কাজ করেছেন। ২০১৬ সালে গায়িকার সঙ্গে স্যাম আজগরির সঙ্গে প্রথম দেখা হয়েছিল গায়িকার।












Click it and Unblock the Notifications