Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সন্তান হারানোর দুঃখ ভুলে তৃতীয়বার বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স তাঁর দীর্ঘদিনের প্রেমিককে

সন্তান হারানোর দুঃখ ভুল তৃতীয়বার বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স তাঁর দীর্ঘদিনের প্রেমিককে

আইনি লড়াইয়ের জিতে বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আগেই দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে বাগদান সেরেছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এবার বিয়েটাও সেরে নিলেন মার্কিন এই পপ তারকা। ব্রিটনি ও স্যাম আসগারি লস অ্যাঞ্জেলসে খুবই ব্যক্তিগত পরিসরে এই বিয়ের অনুষ্ঠান করেন। জানা গিয়েছে প্যারিস হিলটন, ম্যাডোনা সহ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ ৬০ জন বন্ধুর উপস্থিতিতে এই বিয়ে হয় ৯ জুন। বৃহস্পতিবার এই জুটি একে অপরকে স্বামী-স্ত্রী হিসাবে মেনে নেন।

সন্তান হারানোর দুঃখ ভুলে তৃতীয়বার বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স তাঁর দীর্ঘদিনের প্রেমিককে

ব্রিটনি এর আগেই জানিয়ে ছিলেন যে তিনি বিয়েতে ভার্সেকের গাউন পরবেন। জানা গিয়েছে যে এলভিস প্রেসলির জনপ্রিয় গান '‌কান'‌ট হেল্প ফলিং ইন লাভ'‌ গান প্রেক্ষাপটে চলছিল সেই সময় ব্রিটনি গাউন পরে বিবাহ বাসরে ঢোকেন। বিয়েতে উপস্থিত অতিথিদের মধ্যে ব্রিটনির পুত্র সিয়ান প্রেস্টন ও জেডন জেমস এসেছিল। তবে তাঁর প্রাক্তন স্বামী কেভিন ফেডারলিন এই বিয়েতে আসেননি।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আসগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। পরে সেই সম্পর্ক প্রণয়ের রূপ পায়। গত বছরের সেপ্টেম্বরে স্যাম আসগারির সঙ্গে আংটি বদল করেন তিনি। তখনই দুজন জানিয়েছিলেন, সন্তান নিতে চান তাঁরা। ব্রিটনির জীবনের কঠিনতম বছরগুলিতে ঢাল হিসাবে ছিলেন স্যাম। এর আগে গত বছরের নভেম্বরে সংসারে নতুন অতিথি আসার খবর দিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু ৬ মাসের মাথায় ভগ্ন হৃদয়ে গর্ভপাতের দুঃসুংবাদ জানান জনপ্রিয় এই গায়িকা। এবার সেই দুঃসময় কাটিয়ে স্যাম আসগারির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

সন্তান হারানোর দুঃখ ভুলে তৃতীয়বার বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স তাঁর দীর্ঘদিনের প্রেমিককে

এর আগে দু'‌বার বিয়ে করেছেন ব্রিটনি স্পিয়ার্স। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এই সংসারের ইতি টানেন এই গায়িকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+