সৃজিতের সিনেমায় গিরিশ ঘোষের চরিত্র নিয়ে কামব্যাক করছেন ব্রাত্য বসু

গিরিশ ঘোষের চরিত্র নিয়ে কামব্যাক করছেন ব্রাত্য বসু

বাংলা সিনেমার সবচেয়ে ব্যস্ততম পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফের সিনেমা নিয়ে তাঁর পরীক্ষা–নিরীক্ষা শুরু করে দিয়েছেন। তাঁর সিনেমা '‌লহ গৌরাঙ্গে‌র নাম রে’‌–তে রয়েছে বড় চমক। সৃজিত তাঁর আসন্ন সিনেমায় অভিনয় করাবেন ব্রাত্য বসুকে। নাট্যাচার্য গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে।

সৃজিতের সিনেমায় গিরিশ ঘোষের চরিত্র নিয়ে কামব্যাক করছেন ব্রাত্য বসু


এর আগে সৃজিতের পরিচালনায় 'হেমলক সোসাইটি’ ফিল্মে অভিনয় করেছিলেন ব্রাত্য। কয়েক মাস আগে 'লহ গৌরাঙ্গের নাম রে’ ফিল্মে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে প্রিয়াঙ্কা সরকারের নাম ঘোষণা করা হলেও এখন জানা যাচ্ছে তিনি নটী বিনোদিনীর চরিত্র করবেন। সৃজিত ও তাঁর টিম মনে করছেন, এটি যথেষ্ট ক্রিয়েটিভ ডিসিশন। অপরদিকে গৌরাঙ্গের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। এই ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে লক্ষ্মীপ্রিয়া কে হচ্ছেন তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

ব্রাত্য বসু নিজেও প্রখ্যাত নাট্যকার ও পরিচালক। তাঁর পরিচালিত শেষ ফিল্ম ছিল 'ডিকশনারি’। বহুদিন বাদে নাট্যাচার্য গিরিশ ঘোষের মতো চরিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত ব্রাত্য। তিনি জানিয়েছেন, সৃজিতের মতো সৃজনশীল পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে তাঁর যথেষ্ট ভালো লাগছে। সৃজিত তাঁর কলেজের জুনিয়র। উপরন্তু, তিনি এই সময়ের সবচেয়ে সেনসেশনাল পরিচালক। গিরীশ ঘোষের চরিত্র ব্রাত্যর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। নিজের একটি লেখার জন্য উনিশ শতকের থিয়েটার নিয়ে তাঁর পড়াশোনা রয়েছে। ফলে সেটি এবার কাজে লাগতে চলেছে।

অপরদিকে সৃজিত নিজে ব্রাত্য বসুর নাটকের ভক্ত। তাঁর মতে, ব্রাত্য বসুর অগাধ জ্ঞান এই চরিত্রের চিত্রায়ণে সাহায্য করবে। তবে তাঁর কাছে ব্রাত্য বসুর মতো এক প্রসিদ্ধ নাট্যকারের দ্বারা গিরীশ ঘোষের চরিত্র ফুটিয়ে তোলা যথেষ্ট আশ্চর্যের ও আনন্দের। তবে ফিল্মের প্রযোজক রাণা সরকারের মতে, এই ফিল্মটি পুরোপুরি পিরিয়ড পিস হচ্ছে না। ফিল্মে মহাপ্রভুর জীবনের একটি বড় অংশ ও অন্তর্ধানের বিষয়টি থাকবে। তবে অনির্বাণ কোন চরিত্রে অভিনয় করছেন সে বিষয়ে স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+