মানালিতে কনকনে ঠাণ্ডায় শুটিং, টুইটারে ছবি দিলেন বিগ বি
মানালিতে কনকনে ঠাণ্ডায় শুটিং, টুইটারে ছবি দিলেন বিগ বি
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন সম্প্রতি কনকনে ঠাণ্ডায় মানালিতে তাঁর আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র’–এর শুটিং করছেন। সোমবার সকালে তিনি তাঁর কাজের এক ঝলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বিগ বি এদিন ঠাণ্ডার হাত থেকে বাঁচতে ভারী জ্যাকেট এবং গিয়ার গগলস পরে ছবি দিয়েছেন। তিনি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে শুটিং করছেন। অমিতাভের সঙ্গে রণবীর কাপুরকেও দেখা যাচ্ছে।

টুইটারে ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, 'মাইনাস ডিগ্রি, –৩, প্রতিরোধকারী গিয়ার এবং কাজের শিষ্টাচার।’ 'ব্রহ্মাস্ত্র’–এর শুটিংয়ের সময় তিনি মানালির বিলাসপুর সার্কিট হাউসে রয়েছেন। এখানকার কর্মীরা তাঁকে উষ্ণ অর্ভথ্যনা জানিয়েছেন। পরিচালক অয়ন মুখার্জির এই ছবি ২০২০ সালের গরমকালে মুক্তি পাবে। যদিও তা এ বছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু অয়ন জানিয়েছেন যে তিনি ছবি প্রকাশের দিন পিছিয়ে দিয়েছেন কারণ ভিএফএক্স–এর মতো ভারী ছবির সঙ্গে তিনি কোনও ধরনের সমঝোতা করতে চান না। এই ছবির প্রথম অংশ সায়েন্স ফিকশন ট্রাইলজি, যেটি অয়ন তৈরি করেছেন। ছবির অধিকাংশ শুটিং হয়েছে বুলগেরিয়া, নিউ ইয়র্ক এবং মুম্বইতে। ছবিতে রয়েছেন মৌনি রয় ও তামিল অভিনেতা নাগার্জুন।












Click it and Unblock the Notifications