(ছবি) প্রেম রতন ধন পায়ো-র বক্সঅফিসে সাফল্য পাওয়ার ৫টি কারণ!
অপেক্ষার প্রায় শেষ। সলমন খান অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবিটি আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে। এই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনেত্রী সোনম কাপুরকে দেখা যাবে।
বলিউডের ভাইজান সলমন খানের অধিকাংশ ছবিই ইদানিং বক্স অফিসে শোরগোল ফেলে দিচ্ছে। এক থা টাইগার হোক বা জয় হো, ওয়ান্টেড হোক বা বডিগার্ড। সল্লুভাইয়ের সর্বশেষ ছবিটি শুধু বক্সঅফিসেই নয় সারা দেশে হইচই ফেলে দিয়েছিল।
তার আগামী ছবি প্রেম রতন ধন পায়ো নিয়েও জনতার উন্মাদনার কমতি নেই। এই ছবিও বক্স অফিসে ভাল ব্যবসা করবেন বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। এর পিছনে ৫টি যুক্তিও তারা দিচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক কী এই ৫টি কারণ।

সলমন খান ও সুরজ বরজাতিয়া জুটি
১৬ বছর পরে ফের সুপারহিট জুটি সুরজ বরজাতিয়া এবং সলমন খান একসঙ্গে বড়পর্দায় কাজ করছেন। যখনই এই জুটি একসঙ্গে কাজ করেছেন তখনই বক্সঅফিসে ম্যাজিক হয়েছে। ম্যায়নে প্যায়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায়, হাম আপকে হ্যায় কউন প্রভৃতি ছবি একসঙ্গে করেছেন সলমন ও সুরজ।

পারিবারিক বিনোদন
সুরজ বরজাতিয়ার আগের ছবিগুলির মতো প্রেম রতন ধন পায়ো ছবিটিও পারিবারিক বিনোদন। এই ছবিতে প্রচুর আবেগপ্রবণ দৃশ্য রয়েছে। এই ছবি পরিবারের সকলের সঙ্গে বসে দেখার মতো ছবি।

দীপাবলীতে ছবির মুক্তি
দীপাবলী উপলক্ষে আগামী ১২ নভেম্বরই মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই সময়ে সলমনের ছবিকে টক্কর দেওয়ার মতো ছবি মুক্তি পাচ্ছে না, ফলে বক্সঅফিসে ব্যবসা করার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা যে সল্লুভাই পাবেন তাতে কোনও সন্দেহ নেই।

সলমন-সোনমের আনকোরা নয়া জুটি
এই প্রথমবার সলমনের সঙ্গে সোনম কাপুরের নতুন একটি জুটি দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছে দর্শক। সলমনভক্তরা এই জুটি মন খুলে গ্রহণ করেছে। এই ছবির ট্রেলরই ২৪ ঘন্টার মধ্যে ৫০ লক্ষ ভিউ পেয়েছে।

সলমন খান একাই একশো
এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান। একটা ছবি সুপার হিট হওয়ার জন্য কি এর চেয়ে বেশি কোনও কারনের প্রয়োজন?
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications