২০১৯ সালের বক্স অফিসের হিট ছবির তালিকা দেখুন এক নজরে
বছরটা মন্দ কাটেনি বলিউডের। খানেদের কপালে হিট ছবি না জুটলেও বেশ কয়েকটি হিট ছবি বক্স অফিসে গতবারের রেকর্ড ভেঙেছে।
বছরটা মন্দ কাটেনি বলিউডের। তিন খানের কপালে হিট ছবি না জুটলেও বেশ কয়েকটি হিট ছবি বক্স অফিসে গতবারের রেকর্ড ভেঙেছে। এক নজরে দেখে নেওয়া যাক বক্স অফিস কালেকশনে সেরা ১০ বলিউড ছবির তালিকা।

ওয়ার
হৃত্বিক রোশন এবং টাইগার স্রফ জুটির ওয়ার যে বক্স অফিসে হিট করবেই এনিয়ে কোনও সন্দেহ পরিচালকেরও ছিলনা। দুই অ্যাকশন হিরোকে মুখোমুখি দাঁড় করিয়ে যে দাপট বক্স অফিসে করেছে ছবিটি। তাতে ৪৭৪.৭৯ কোটি টাকা বক্স অফিসে সংগ্রহ করে ফেলেছে ছবিটি।

কবীর সিং
অনেকদিন পর রোমান্টিক হিরোর ভূমিকায় দেখা গিয়েছে শাহিদ কাপুরকে। অন্য ধারার গল্প। তার সঙ্গে কিয়ারা আদবানীর জুটি হিট করে গিয়েছে বক্স অফিসে। মোট সংগ্রহ ৩৭৯.০২ কোটি। বক্স অফিস কালেকশনে দ্বিতীয় স্থানে রয়েছে ছবিটি।

উরি
দেশভক্তির ছবি। উরির পর সার্জিকাল স্ট্রাইকের ঘটনাটি সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সুপার হিট ভিকি কৌশল। বক্স অফিসে কালেকশন ৩৪২.০৬ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে উরি।

ভারত
সলমন খানের ভারত রয়েছে চতুর্থস্থানে। সলমন-ক্যাটরিনার জুটিকে ফের আপন করে নিয়েছেন দর্শকরা। বক্স অফিস কালেকশন ৩২৫.৫৮ কোটি টাকা।

মিশন মঙ্গল
মঙ্গল অভিযান নিয়ে গল্পটি তৈরি হয়েছে। অক্ষয় কুমার ছাড়াও একাধিক অভিনেত্রী রয়েছেন ছবিতে। বক্স অফিস কালেকশন ২৯০.০২ কোটি টাকা।

হাউসফুল-৪
হাউসফুল সিরিজের চতুর্থ ছবি। পুরোটাই কমেডি। অক্ষয় কুমার ছাড়াও রিতেশ দেশমুখ, ববি দেওয়ল রয়েছে ছবিতে। বক্স অফিস কালেকশন ২৭৮.৭৮ কোটি টাকা।

গল্লি বয়
পদ্মাবতের পর একেবারে ভিন্ন চরিত্রের রণবীর সিংকে দেখা গিয়েছে গল্লি বয়ে। তাঁর সঙ্গে ছিলেন আলিয়া ভাট। ছবিটি অস্কার মনোনয়নও পেয়েছে। বক্স অফিস কালেকশন ২৩৮.৬৮ কোটি টাকা।

টোটাল ধামাল
ফের অনিল কাপুর মাধুরী দিক্ষিত জুটিকে দর্শকরা দেখতে পেয়েছেন এই ছবিতে। তারসঙ্গে ছিলেন অজয় দেবগনও। পুরোটাই কমেডি ছবি। যার বক্স অফিস কালেকশন ২২৮.২৭ কোটি টাকা।

ছিঁচোরে
কলেজ জীবনের বন্ধুত্বের গল্প। সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর অভিনীত ছিঁচোরে ছবিটিও বক্স অফিসে হিট। ২১২.৬৭ কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছে ছবিটির।

সুপার-৩০
বক্স অফিস কালেকশনে প্রথমেই রয়েছে হৃত্বিক রোশনের সুপার-৩০। একেবারে অন্যমেজাজের হৃত্বিককে আপন করে নিয়েছিলেন দর্শকরা। কোনওল রকম বড় অ্যাকশন সিকোয়েন্স ছিল না ছবিতে। খুব বেশি বাজেটও ছিল না ছবিটির। হৃত্বিকের অঙ্কের শিক্ষক আনন্দ কুমারের চরিত্রটি এখনও ভুলতে পারেননি দর্শকরা। বক্স অফিসে ছবিটি রিলিজের সঙ্গে সঙ্গে হিট করে যায়। যার বক্স অফিস কালেকশন হয়েছে ২০৮.৯৩ কোটি টাকা।












Click it and Unblock the Notifications