হাজার কোটির ক্লাবে এন্ট্রি! এলিট লিস্টে রাজামৌলির 'আরআরআর'
হাজার কোটির ক্লাবে এন্ট্রি! এলিট লিস্টে রাজামৌলির 'আরআরআর'
ঝড় চলছে! এই কথা বললেও বোধহয় খানিক ভুল বলা হবে। কারণ ঝড়ের থেকেও দ্রুত গতিতে ছুটে চলেছে 'আরআরআর'। এই মুহূর্তে তুফানের গতিতে রেকর্ড ভেঙে চলেছে দক্ষিণের তারকা নির্দেশক এস এস রাজামৌলির এই সিনেমা, যাকে ব্লকবাস্টার বললেও নেহাত কম বিশেষণ প্রয়োগ করা হবে। কারণ বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে এখনও পর্যন্ত বলিউডের তাবড় তারকাদের সুপার ডুপার হিট সিনেমাকেও পিছনে ফেলে দিল এই ফিল্ম। প্রায় দুই সপ্তাহ দু'দিন পর লক্ষ্মীর ঝাঁপি অবাধে বর্ষণ করেই চলেছে টাকার বর্ষা।

ভাঙল রেকর্ড
রিলিজ হওয়ার পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে দক্ষিণের এই সিনেমা 'আরআরআর'। সবকিছুকে ছাপিয়ে প্রতিদিনই কিছু না কিছু নতুন রেকর্ড গড়ে চলেছে এস এস রাজামৌলির এই সিনেমা। বহুদিন আগে থেকেই প্রত্যাশা ছিল এই ফিল্মকে নিয়ে। কিন্তু করোনার জন্য বার বার মুক্তি পিছিয়েছে এই মাল্টিস্টারার ফিল্মের। সেই সকল প্রত্যাশা খুব ভালো ভাবেই পূরণ করেছে এই ফিল্ম, তা বলা বাহুল্য।

প্রথম সপ্তাহে লক্ষ্মীলাভ
মুক্তই পাওয়ার প্রথম দিনেই এই সিনেমা সবথেকে বেশি টাকা বক্স অফিস কালেকশনের রেকর্ড তৈরি করে। সেই ধারা অক্ষত রেখেই প্রথম সপ্তাহেই প্রায় অন্যান্য তাবড় তারকাদের সিনেমাকে পিছনে ফেলে রেখে দিয়ে ছুটে চলেছে 'আরআরআর'-এর বিজয়রথ। এর পরেই পরিচালক রাজামৌলির এই ছবি এখনও পর্যন্ত সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে। মুক্তি লাভের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা। ছবিটি হিন্দি ভাষায় প্রথম সপ্তাহে ১৩২.৫৯ কোটি টাকার ব্যবসা করেছে। এমনকি বক্স অফিসে 'বাহুবলী'কেও টেক্কা দিয়েছে 'আরআরআর'।

১০০০ কোটির ক্লাবে
সাধারণত ১০০ কোটি বা ৫০০ কটির ক্লাবের দৌড়ে থেকেছে বহু হিট সিনেমা। সেক্ষেত্রে তাদের সুপারহিট বা মেগা হিট তকমা দেওয়া হয়েছে। কিন্তু এই ধারণা ভেঙে দেয় রাজামৌলিরই অপর সিনেমা 'বাহুবলী'। কারণ ৫০০ কোটি পেড়িয়ে হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছিল এই ফিল্ম। অবাক করা বিষয় হল রাজামৌলির সেই সিনেমাকেই এবার টেক্কা দিচ্ছে তাঁরই অপর সিনেমা 'আরআরআর'! কারণ মুক্তি পাওয়ার পর ১৬ দিন কেটেছে, আর এরই মধ্যে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ফিল্ম। অপরদিকে হিন্দি ভাষায় এই সিনেমা এখনও পর্যন্ত প্রায় ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করছে।

বিশেষজ্ঞদের মত
সিনেমার ক্ষেত্রে ফিল্ম ক্রিটিক অর্থাৎ চলচ্চিত্র বিশেষজ্ঞরা নানা রকম মতামত দিয়ে থাকেন। এক্ষেত্রে রামচরণ ও জুনিয়র এন টি আর অভিনীত সিনেমা 'আরআরআর' বেশ ভালোই রিভিউ পেয়েছে সমালোচকদের কাছ থেকে। ১০০০ কোটির ক্লাবে ঢোকার পর তরন আদর্শ, মনোবালা বিজয়বালানের মত ফিল্ম সমালোচক তথা সাংবাদিকরাঅ টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। সিনেমায় অজয় দেবগণের চরিত্রও খুব প্রশংসা পেয়েছে।












Click it and Unblock the Notifications