প্রকাশ্যে এল বনি-প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘রবিন্স কিচেন’-এর নতুন গান ‘এমন কেন হয়’
গত শুক্রবার বাপ্পার পরিচালনায় মুক্তি পেয়েছে বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবি 'রবিন্স কিচেন'। এবার প্রকাশ্যে এল এই ছবির নতুন গান 'এমন কেন হয়'। অর্ণব চক্রবর্তীর নির্দেশনায় গানটি গেয়েছেন শিল্পী মিত্রজিত রায়চৌধুরী। ছবির পর এবার মুক্তি পেল ছবির গানের ভিডিও। যা দর্শকের প্রিয় হয়ে উঠতে শুরু করেছে।
এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বনি ও প্রিয়াঙ্কা। ডার্ক থ্রিলারের আদলে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য, সস্রীক গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।

ইতিমধ্যেই দর্শকের নজরে এসেছে ছবিটি। তাই গল্প সম্পর্কে সকলেরই সবটা জানা। এই ছবির গল্প মূলত রবিন নামে একটি মধ্যবিত্ত পরিবারের যুবককে নিয়ে। এই গল্পের শুরুটাও তাকে নিয়েই। ছেলেবেলা থেকেই সে মায়ের হাতের রান্নার ভক্ত। একেবারে মধ্যবিত্ত পরিবারের আর পাঁচটা ছেলে-মেয়ের মতোই।
কিন্তু ছোট থেকেই তার চোখে একটাই স্বপ্ন, বড় হয়ে সে একটি রেস্তোরাঁ খুলবে। আর সেই রেস্তোরাঁর মেনুতে থাকবে তার মায়ের হাতের বিশেষ বিশেষ সব পদ। সেই সব পদ একবার খেলে আসতে হবে বার বার। বড় হওয়ার পর তাঁর সেই স্বপ্ন সত্যিও হয়।
রবিন তাঁর বন্ধুদের সঙ্গে অনেক কষ্ট করে একটি ক্যাফে খোলেন, আর সেই ক্যাফেরই নাম দেন 'রবিন্স কিচেন'। এরপর দেখা হয় প্রিয়াঙ্কা অর্থাৎ গল্পের নীহারিকার সঙ্গে। তবে কিভাবে তাঁদের সাক্ষাৎ হয় এবং এরপর গল্পের মোড় কোনদিকে ঘোরে সেটা জানতে হলে প্রেক্ষাগৃহে ঢুঁ মারতে হবে দর্শককে।
সবমিলিয়ে বাপ্পার পরিচালনা 'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুকেশ পাণ্ডে প্রযোজিত এই ছবি 'রবিন্স কিচেন' সেভাবে ব্যবসা করতে না পারলেও দর্শকের মনে যে আলাদাভাবে জায়গা করে নিয়েছে সেটা স্পষ্ট।












Click it and Unblock the Notifications