শেষকৃত্যের পর শ্রীদেবীর টুইটার অ্যাকাউন্ট থেকে ভেসে এল টুইট বার্তা
স্বামী বনি কাপুর নিজে শ্রীদেবীর অ্যাকাউন্ট থেকে টুইট করে বার্তা দিয়েছেন। দুঃসময়ে পাশে থাকার জন্য পরিবার-বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টারকে চোখের জলে বিদায় জানিয়েছে সারা দেশ। মুম্বইয়ে শেষকৃত্যের আগে জনপ্লাবণ হয়েছে শ্রীদেবীর বাড়ি থেকে শুরু করে শ্মশান পর্যন্ত। অবশেষে বিকেলে আগুনে পুড়ে মিথ হয়ে গিয়েছেন শ্রীদেবী। তারপরই রাতে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ভেসে এসেছে টুইট বার্তা।

স্বামী বনি কাপুর নিজে শ্রীদেবীর অ্যাকাউন্ট থেকে টুইট করে বার্তা দিয়েছেন। দুঃসময়ে পাশে থাকার জন্য পরিবার-বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) 28 February 2018
বনি লিখেছেন, আমি পরিবার, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীদের ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। অর্জুন ও অনশূলা পাশে থাকায় আমি ধন্য। আমরা সকলে মিলে এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছি।
সারা পৃথিবীর কাছে ও চাঁদনি ছিল। তবে আমার কাছে আমার ভালোবাসা, বন্ধু, মেয়েদের মা ও সঙ্গী ছিল। মেয়েদের কাছে ও ছিল সব। আমাদের পরিবারের চালিকাশক্তি ছিল শ্রীদেবী।
বনি লিখেছেন, আমার এই মুহূর্তে মেয়েদের রক্ষা করা প্রয়োজন ও শ্রীদেবীকে ছাড়া জীবনে এগিয়ে চলা প্রয়োজন। ও আমাদের জীবন ছিল। আমাদের শক্তি ও হাসির কারণ ছিল। আমাদের জীবন আর আগের মতো একরকম হবে না। শান্তিতে থেকো।












Click it and Unblock the Notifications