Sridevi: দীর্ঘক্ষণ না খেয়ে থাকতেন শ্রীদেবী, ২৪ ঘণ্টা দুবাই পুলিশের জেরায় কাটাতে হয়েছিল বনি কাপুরকে
ফের স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর ঘটনা স্মরণ করলেন বনি কাপুর। শ্রীদেবী নাকি কঠিন ডায়েটের মধ্যে থাকতেন সব সময়। এমন কঠিন ডায়েট করতেন যে মাঝে মধ্যেই তার জন্য অজ্ঞান হয়ে পড়তেন। অভিনেতা নাগার্জুনও সেকথা শেয়ার করেছিলেন একটি সাক্ষাৎকারে।
বনি কাপুর বলেছেন শ্রীদেবী মাঝে মধ্যেই লবন ছাড়া খাবারও খেতেন তার জন্য মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি। শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না। এবং এই নিয়ে একটি কথাও বলতে ইচ্ছে করেনি কখনও। অথচ তার মৃত্যুর দিনেই প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁকে দুবাই পুলিশের জেরার মধ্যে থাকতে হয়েছিল। কারণ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের খবর প্রকাশ করা হচ্ছিল।

বনি কাপুর সেই সব দিনের কথা বলতে গিয়ে বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যমগুলিতে তাঁর স্ত্রীর মৃত্যুর জন্য নানা ভাবে তাঁকে দায়ী করা হয়েছিল। সেকারণে দুবাই পুলিশ ঘটনাটি স্বাভাবিক ভাবে নেয়নি। সেকারণে তাঁকে লাই ডিটেকশন টেস্টের মধ্য দিয়েও যেতে হয়েছিল।
ভাল দেখতে থাকা জন্য মাঝে মধ্যেই শ্রীদেবী নাকি উপোস করে থাকতেন। সেকারণে একাধিকবার একাধিক জায়গায় জ্ঞান হারিয়ে পড়তেন অভিনেত্রী। তারপরে িচকিৎসকরা এসে জানাতেন যে শ্রীদেবীর এই অবস্থার জন্য দায়ী প্রেসার কমে যাওয়া। অভিনেতা নাগার্জুনও একটা সময়ে শ্রীদেবীকে নিয়ে এই একই কথা বলেছিলেন। তাঁর সঙ্গে নাকি একটি ছবির শ্যুটিংয়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন শ্রীদেবী। এমনকী এই ধরনের ডােয়ট করতে গিয়ে বাথরুমে জ্ঞানহারিয়ে পড়ে গিয়ে দাঁত ভেঙেও ফেলেছিলেন শ্রীদেবী। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেল রুমে বাথটাবে ডুবে মারা গিয়েছিলেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications