এবার এক ছাদের তলায় থাকবেন অর্জুন-জাহ্নবী-খুশিরা! উদ্যোগে বনি কাপুর
শ্রীদেবীর মৃত্যুর পর প্রায় ছয় মাস কাটতে চলল, আর এরই মধ্যে কাছে আসতে শুরু করে বনি কাপুরের দুই পরিবার।
শ্রীদেবীর মৃত্যুর পর প্রায় ছয় মাস কাটতে চলল, আর এরই মধ্যে কাছে আসতে শুরু করে বনি কাপুরের দুই পরিবার। বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বনির দ্বিতীয় পক্ষের সন্তান খুশি ও জাহ্নবীর সঙ্গে। শ্রীদেবীর মৃত্যু পরবর্তী সময়ে এই ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে যেতে দেখা যায়।আর এবার শোনা যাচ্ছে, নিজের দুই পরিবারের সন্তানদের নিয়ে এক ছাদের তলায় থাকবার পরিকল্পনা করছেন বনি।

এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের সংবাদ অনুযায়ী, অর্জন-অনশুলা-জাহ্নবী-খুশিরা এবার একসঙ্গে একই বাড়িতে থাকতে চলেছেন। আর তার জন্য যাবতীয় উদ্য়োগ নিচ্ছেন তাঁদের বাবা বনি কাপুর। উল্লেখ্য, বনি কাপুরের প্রথমবার বিয়ে হয় মোনা সিংএর সঙ্গে। মোনা ও বনির সন্তান অর্জুন ও অনশুলা। এরপর যাবতীয় বিতর্কের মধ্য়ে মোনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে শ্রীদেবীর সঙ্গে বিয়ে করেন বনি। শ্রীদেবী ও বনির বড় মেয়ে জাহ্নবী সবেমাত্র পা রেখেছেন বলিউডে। অন্যদিকে ছোট মেয়ে খুশিও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন।
প্রসঙ্গত, শ্রীদেবীর সঙ্গে অর্জুন ও অনশুলার সম্পর্ক যে ভালো ছিল না , তা বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন অর্জুন। কিন্তু পরে , শ্রীদেবীর মৃত্যুর পর থেকে সময় পাল্টাতে থাকে। পাল্টাতে থাকে অর্জুন-জাহ্নবীদের সম্পর্কের খতিয়ান। দুই পরিবার কাছে আসতে থাকে। তবে, তাঁরা নতুন কোনও বাড়িতে থাকতে চলেছেন, নাকি বনি কাপুরের বাড়িতেই অর্জুন ও অনশুলা আসবেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications