আসতে চলেছে শ্রীদেবীর সর্বশেষ ছবি, উদ্যোগ নিলেন স্বামী বনি
ফেব্রুয়ারি মাসে বলিউড সুপারস্টার শ্রীদেবীর প্রয়াণের ঘটনায় শোকস্তব্ধ হয় গোটা বলিউড। শোকক্লান্ত হয়ে পড়েন বনি কাপুর সহ গোটা কাপুর পরিবারের সদস্যরা।
ফেব্রুয়ারি মাসে বলিউড সুপারস্টার শ্রীদেবীর প্রয়াণের ঘটনায় শোকস্তব্ধ হয় গোটা বলিউড। শোকক্লান্ত হয়ে পড়েন বনি কাপুর সহ গোটা কাপুর পরিবারের সদস্যরা। বলিউডের চাঁদনি শ্রীদেবীর শেষ যাত্রায় মুম্বই শহর দেখেছে জন জোয়ার । অভিনেত্রীকে শেষবার দেখবার আশায় হাজার হাজর ভক্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষআ করেছেন রাস্তায়। এবার সেই অভিনেত্রীকেই দেখা যাবে তাঁর শেষ ছবিতে। আসছে শ্রীদেবীকে নিয়ে তথ্যচিত্র।

বনি কাপুর শ্রীদেবীকে নিয়ে তথ্যচিত্র তৈরির দিকে উদ্য়োগ নিয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যে ছবির জন্য় তিনি ৩ টি নাম রেজিস্টার করে ফেলেছেন। এই নামগুলি হল, 'শ্রী', 'শ্রীদেবী', 'শ্রীম্যাম'। এবার ফিল্ম তৈরির কাজে তিনি হাত দিতে চলেছেন। ছবিটি নয়ে বেশ উচ্ছসিত বনি কাপুর। ছবিটিকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চলেছেন বনি। নতুন এই তিনটি নাম ছাড়াও আরও বেশ কিছু নাম ছবির জন্য় ভাবা হয়েছে।
উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যুর পর একটি হৃদয়বিদারক চিঠি লেখেন বনি। যএখানে শ্রীদেবীকে তাঁর বন্ধু , স্ত্রী, তাঁর সন্তানদের মা হিসাবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান , শ্রীদেবীর মৃত্যুতে তিনি কতটা বিধ্বস্ত হয়ে পড়েছেন। এদিকে, দুবাইয়ের যে হোটেলে শ্রীদেবীর মৃত্যু হয়েছে , সেকানে বনির উপস্থিতি নিয়ে বেশ কিছু সন্দেহজনক প্রশ্ন আগে উঠেছিল। যদিও সেই সমস্ত অভিযোগ খারিজ হয়ে যায় দুবাই পুলিশের রিপোর্টে। আপাতত বনি নিজোর যাবতীয় মনোসংযোগ দিয়ে শ্রীদেবীর তত্যচিত্র নিয়ে আসতে চলেছেন।












Click it and Unblock the Notifications