শ্রীদেবী মারা যাওয়ার পরই মাঝরাতে ভারতে কাকে ফোন করেন বনি কাপুর! সামনে এল নতুন তথ্য

শনিবার মাঝরাতে শ্রীদেবীর প্রয়াণের পর রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ফোন করেন বন্ধু তথা একসময়ের সমাজবাদী পার্টি সাংসদ অমর সিংকে।

শনিবার মাঝরাতে শ্রীদেবীর প্রয়াণের পর অসহায় বোধ করছিলেন বনি কাপুর। কাকে জানাবেন, কাকে জানাবেন না, ভাবতে ভাবতে ১২টা ৪০ মিনিট নাগাদ ফোন করেন বন্ধু তথা একসময়ের সমাজবাদী পার্টি সাংসদ অমর সিংকে। তাঁকে প্রথম জানান শ্রীদেবীর প্রয়াণের খবর। [মিঠুনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বিতর্ক সবসময় তাড়া করেছে শ্রীদেবীকে]

শ্রীদেবী মারা যাওয়ার পরই মাঝরাতে কাকে ফোন করেন বনি কাপুর

অমর সিং প্রথমে ফোন ধরেননি। ফোন সাইলেন্ট ছিল। তা দেখে বারকয়েক চেষ্টা করে না পেয়ে বনি কাপুর তখন অমর সিংয়ের দিল্লির বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেন। কাঁপা গলায় জানান, 'ভাবী (শ্রীদেবী) আর বেঁচে নেই'। [দিব্যা ভারতীর জন্য একসময়ে কেরিয়ার শেষ হতে বসেছিল শ্রীদেবীর]

অমর সিং জানিয়েছেন, এটুকুই ফোনে কথা হয়েছে তাঁর। বনি তাঁকেই প্রথম ফোন করেছিল বলেও দাবি করেছেন অমর। ফোন আর কোনও কথা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে অমর বলেন, আর কথা বলার সুযোগ ছিল না। পরিস্থিতিই তেমন ছিল। [শ্রীদেবীর মতো অকালেই চলে গিয়েছেন এই বলিউড অভিনেত্রীরা]

ঘটনা হল, দুবাইয়ে বিয়ের অনুষ্ঠানের পর বনি ভারতে ফিরে আসেন ও পরে ফের দুবাই যান। শ্রীদেবী দুবাইয়েই ছিলেন। শুক্রবার লখনৌয়ে উত্তরপ্রদেশের বিজনেস সম্মেলনে অমরের সঙ্গে বনির দেখা হয়। সেই সম্মেলনের আয়োজন করেছিলেন যোগী আদিত্যনাথ।

সেই সম্মেলন বয়কট করে চলে আসেন অমর সিং। এদিকে সম্মেলন শেষ করে বনি কাপুর দুবাই ফিরে যান শ্রীদেবীর কাছে। তারপরই শনিবার এই ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+