শ্রীদেবীকে আগেও 'সারপ্রাইজ' দিতে চেয়েছিলেন বনি, ঘটেছিল এই 'অশুভ' ঘটনাগুলি

শ্রীদেবীর মৃত্যু ঘিরে একটি বড় দিক ছিল, দুবাইতে বনি কাপুরের 'সারপ্রাইজ ডেট'। সেই ইচ্ছে সম্পন্ন না হওয়ার আফসোস হয়তো সারা জীবন তাড়া করবে বনি কাপুরকে।

শ্রীদেবীর মৃত্যু ঘিরে একটি বড় দিক ছিল, দুবাইতে বনি কাপুরের 'সারপ্রাইজ ডেট'। সেই ইচ্ছে সম্পন্ন না হওয়ার আফসোস হয়তো সারা জীবন তাড়া করবে বনি কাপুরকে। স্ত্রী শ্রীদেবীকে হারিয়ে সেই শোক তিনি খোলা চিঠিতে নিবদ্ধ করেছেন।

তবে ফিল্ম জার্নালিস্ট সুভাষ কে ঝা জানাচ্ছেন, 'সারপ্রাইজ' ঘিরে বার বারই কাপুর পরিবারে উঠে এসেছে নানা অশুভ ঘটনা। কি ছিল সেই অশুভ ঘটনাগুলি দেখে নেওয়া যাক।

শ্রীদেবী কী চেয়েছিলেন?

শ্রীদেবী কী চেয়েছিলেন?

এক ফিল্ম সাংবাদিকের তথ্য অনুযায়ী, শ্রীদেবী বার বার চেয়েছিলেন যাতে কাপুরদের পুরনো বাসস্থানে ফিরে আসা যায়। যে বাসস্থান থেকে শ্রীদেবী ও বনি বেরিয়ে যান ২০১৩ সালে।

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা

২০১৩ সালে বনি কাপুরের আন্ধেরির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। যার ফলে আন্ধেরির বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় বনি, শ্রীদেবী, জাহ্নবী ও খুশিকে। অগ্নিকাণ্ড এতটাই মারাত্মক ছিল যে বাড়ির অনেকাংশই ভস্মীভূত হয়ে যায়।

বনি কাপুরের দুর্ঘটনা

বনি কাপুরের দুর্ঘটনা

এঅ অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই একটি পথ দুর্ঘটনা হয় বনি কাপুরের গাড়ির। যদিও সেই ঘটনায় কোনও রকমেক চোট আঘাত থেকে বেঁচে যান বনি।

বনির সারপ্রাইজ

বনির সারপ্রাইজ

জানা যাচ্ছে, এই দুই দুর্ঘটনা যখন ঘটেছে, সেই সময়ে শ্রীদেবীর আসন্ন জন্মদিনে 'সারপ্রাইজ' দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বনি। আর সেই সময়েই ঘটে এই ধরনের 'অশুভ' কিছু ঘটনা।

 'আনন্দ চিরস্থায়ী নয়'

'আনন্দ চিরস্থায়ী নয়'

এদিকে, সেই সময়ে এই দুটি ঘটনার পর বনি কাপুর একবার বলেছিলেন, 'কোনও শক্তি আমাকে আর আমার পরিবারকে বাঁচাচ্ছে। অনেক কিছু ভালো ঘটছে আমার সঙ্গে। আমার স্ত্রীর কামব্যাক ফিল্ম ইংলিশ ভিংলিশ বিশ্বজুড়ে সাফল্য পাচ্ছে। আমার ছেলে অর্জুনের কেরিয়ার ভালো চলছে। আমার সামনে একগুচ্ছ ছবি। আমার মনে হয়, আগ্নিকাণ্ড আর পথ দুর্ঘটনা দিয়ে ঈশ্বর আমাকে বুঝিয়ে দিলেন, ভালো সময় চিরস্থায়ী হয় না।'

খোলা চিঠি বনির

খোলা চিঠি বনির

বুধবার শ্রীদেবীর অন্ত্যোষ্টি ক্রিয়ার পর এক হৃদয় বিদারক চিঠি লেখেন বনি। সারা দুনিয়ার কাছে শ্রীদেবী অভিনেত্রী হিসাবে পরিচিত হলেও, বনির কাছে তিনি একজন প্রেমিকা, একজন স্ত্রী, ও তাঁর সন্তানদের মা।

টুইটারে বনির চিঠি

টুইটারে বনির চিঠি

মনের কথা খুলে লিখতে গিয়ে বনি জানান, শ্রীদেবীই ছিল তাঁর পরিবারের একমাত্র ভরসার জায়গা। তিনি লেখেন,'দুনিয়ার কাছে সে তাঁদের চাঁদনি, দক্ষ অভিনেত্রী, কিন্তু আমার কাছে সে আমার ভালোবাসা, আমার বন্ধু, আমার সন্তানদের মা, আমার সঙ্গী। আমাদের সন্তানদের কাছে সেই(শ্রীদেবী) ছিল সবকিছু। তাদের (জাহ্ননবী আর খুশি)জীবন ছিল সে। ' ফলে শ্রীদেবীর জীবনাবসানে কতটা যে ভেঙে পড়েছেন স্বামী বনি, তা স্পষ্ট। শ্রীদেবীর মৃত্যুর পর যে তাঁর সন্তান জাহ্নবী ও খুশিকে ভালো রাখাই একমাত্র লক্ষ্য বনির তা চিঠিতে প্রকাশ করেছেন তিনি।

শোকাহত বনি

শোকাহত বনি

বুধবার সম্পন্ন হয়েছে সুপারস্টার শ্রীদেবীর শেষকৃত্য। তাঁর মৃত্যুর আকস্মিকতা মেনে নেওয়াটা যতটা কঠিন ছিল বনি কাপুরের কাছে, ততটাই কঠিন এই শোক কাটিয়ে ওঠা। এরই মধ্যে শ্রীদেবীর মৃত্যু নিয়ে দুবাই প্রশাসনের কয়েকটি জটিলতা আরও ক্লান্ত করে তোলে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+