খুব শীঘ্রই বলিউডে পা রাখছেন খুশি, তবে অন্য পরিচালকের হাত ধরে, ইঙ্গিত দিলেন বাবা বনি কাপুর
খুব শীঘ্রই বলিউডে পা রাখছেন খুশি কাপুর
প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর, তাঁর মা ও বড় বোনের পদক্ষেপ অনুসরণ করে খুব শীঘ্রই বলিউডে নিজের নাম লেখাতে চলেছেন। বনি কাপুর নিশ্চিত করে এ প্রসঙ্গে বলেন, 'অভিনেত্রী হওয়ার জন্য বেশ আগ্রহী খুশি এবং আমরা এই ঘোষণা শীঘ্রই শুনতে পারব।’ যদিও তিনি খুশিকে বলিউডে নিয়ে আসছেন না, যেমনটা বেশ কিছু বছর আগে নিজের ভাই সঞ্জয় কাপুরকে বলিউডে নিয়ে এসেছিলেন।

বনি কাপুর একটি সাক্ষাতকারে বলেন, 'আমার সংস্থা আছে ঠিকই, কিন্তু আমি চাই অন্য কেউ খুশিকে বলিউডে নিয়ে আসুক কারণ আমি তাঁর বাবা এবং এই পারিবারিক ট্রেন্ড আবার হোক আমি চাই না। একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে এটি করার সামর্থ্য নেই এবং এটি অভিনেতার পক্ষেও ভাল নয়।’ অন্য চলচ্চিত্র নির্মাতা খুশি লঞ্চ করবে এই ইঙ্গিত দিয়ে বনি বলেন, 'আমি চাই খুশি নিজের রাস্তা নিজে বেছে নিক। তাঁকে এমন কেউ বলিউডে নিয়ে আসুক যাঁকে আমি শ্রদ্ধা করব এবং যাঁকে দেখে আমার নিরাপদ ও সুরক্ষিত বোধ হবে।’
১৯৯৫ সালে বনি কাপুর নবাগতা টাব্বুর সঙ্গে নবাগত সঞ্জয় কাপুরকে বলিউডে নিয়ে আসেন প্রেম ছবির মাধ্যমে। ছবির পরিচালক ছিলেন সতীশ কৌশিক এবং চিত্রনাট্য লিখেছিলেন জাভেদ আখতার। সিনেমা হলে মুক্তি পেতে বেশ কিছু বছর সময় নেয় এই ছবিটি এবং পরে তা ফ্লপ হয় বক্স অফিসে। বনি কাপুর তাঁর আর এক ভাই অনিল কাপুরের উদাহরণ দিয়ে বলেন, 'অনিল আজও একজন সফল অভিনেতা, কিন্তু তা তাঁর ওপর প্রভাব ফেলে না। কিন্তু সঞ্জয় কাপুরকে আমি অভিনেতা নয় ভাই হিসাবে সিনেমায় এনেছিলাম।’ খুশি এর আগে আমেরিকায় তাঁর অভিনয়ের কোর্স করতে গিয়েছিলেন। তিনি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করে এসেছেন। খুশি এখন দিল্লিতে রয়েছেন এবং ইনস্টাগ্রামে ভালো ভালো ছবি দিচ্ছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications