কোটিপতি মুকেশ আম্বানির গণেশপুজায় তারকার মেলা, হাজির শাহরুখ থেকে দীপিকা
ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে যদি সিদ্ধিদাতার আরাধনা হয়, তাহলে তো তা অবশ্যই সংবাদের শিরোনামে আসবে।
মুম্বইয়ের গণেশপূজার আড়ম্বর, জাঁকজমকের জুড়ি মেলা ভার! তারই মধ্যে এমন কিছু পূজা রয়েছে যা উঠে আসে খবরের শিরোনামে। মুম্বইয়ের 'লালবাগুচা রাজা' থেকে সিদ্ধিবিনয়কের খ্যাতি চরম। তাই প্রতিবছরই এই পুগুজোলিকে ঘিরে থাকে মানুষের উন্মাদনা। তবে ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে যদি সিদ্ধিদাতার আরাধনা হয়, তাহলে তো তা অবশ্যই সংবাদের শিরোনামে আসবে। তার সঙ্গে আবার যোগ হয়েছে পুজো ঘিরে মুম্বইয়ের তাবড় তাবড় তারকার মেলা। কেমন ছিল সেই পুজো, কে কে এলেন পুজোয়, রাইল তার হাল হদিশ।

দীপিকা ও রনবীর
বলিুডের অন্যতম তারকা প্রেমিক জুটি দীপিকা পাড়ুকোন এই পুজোতে হাজির হন বয়ফ্রেন্ড অভিনেতা রনবীর সিং এৎ সঙ্গে। সোনালী রঙের সারিতে রনবীরের পাশে দীপিকা যেন আরও মোহময়ী হয়ে উঠেছিলেন।

শহরুখ খান
মুম্বইয়ের কোটিপতি ব্যবসায়ীর বাড়িতে অনুষ্ঠান আর সেখানে কিং খানের আমন্ত্রণ থাকবে না, তা কী হয় ?এদিনের অনুষ্ঠানেও মুকেশ আম্বানির ছেলে অনন্তের সঙ্গে পুজো সমারোহে ঢুকতে দেখা গেল শাহরুখকে।

নীতা আম্বানি
বাড়ির পুজোতে গৃহিনীরাই সব। সেই পুজো যদি ধনকুবের মুকেশ আম্বানির হয়, তো তাহলে কথাই নেই! স্বভাবতই মুকেশ পত্নী নীতা যে পুজোর পার্টি ঘিরে অন্যতম আকর্ষণ হবেন তা বলাই বাহুল্য। এদিনও তাই খুশির মেজাজে অমন্ত্রিতদের স্বাগত জানাতে দেখা গেল নীতাকে।

অমিতাভ বচ্চন
যদিও বচ্চন পরিবার অনিল আম্বানি ঘনিষ্ঠ, তবুও মুকেশ আম্বানির পরিবারের গণেশ পুজোয় যোগ্য অতিথির দায়িত্ব পালন করল বচ্চন পরিবার। সপরিবারে সেখানে দেখা গিয়েছে বচ্চনদের।

প্রিয়াঙ্কা চোপড়া
গোলপী পোশাকে পিগি চপস এদিন ছিলেন পুজো উপলক্ষ্যে আয়োজিত পার্টির অন্যতম আকর্ষণ। তাঁকেও অভ্যর্থনা জানাতে দেখা যায় মুকেশ পুত্র অনন্তকে।

সারা আলি খান
এখনও তাঁর ছবিরই শ্যুটিই সেভাবে শুরু হয়নি। তবে তার আগই খবরে সইফু কন্যা সারা আলি খান। এদিনের পার্টিতে দেখা গেল এই তারকা কন্যাকেও।

জাহ্নবী কাপুর
অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী এদিনে পার্টিতে এসেছিলেন মণীশ মলহোত্রার পোশাকে।

রনবীর কাপুর
গণেশ পুজো উপলক্ষ্যে আম্বানিদের আয়োজিত পার্টিতে আসতেই ফ্ল্যাশ বাল্বের ঝলকানির মুখোমুখি হন রনবীর কাপুর।












Click it and Unblock the Notifications