টলিউডের এই জনপ্রিয় জুটির ওপর নজর পড়েছে বলিউডের যশরাজ ফিল্মসের
নীল তৃণার রিলস পছন্দ করলেন যশরাজ ফিল্মস
বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। একসঙ্গে দু’জনে কোনও সিরিয়ালে অভিনয় না করলেও তাঁদের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। সম্প্রতি এই জুটির ওপর নজর পড়েছে বলিউডের খ্যাতনামা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের। সেই পরম প্রাপ্তির খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খোদ তৃণা সাহা।

নীল–তৃণার রিলস
বলিউডের খ্যাতনামা প্রযোজনা সংস্থা তথা আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের সুনজরে পড়েছেন টেলিভিশনের এই জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সংস্থার পক্ষ থেকে ভালোবাসা পেয়েছেন নীল-তৃণা। ছোটপর্দায় এই দুই জুটি একসঙ্গে কাজ না করলেও বাস্তবে তাঁরা খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত বছরের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীল ও তৃণা।

জনপ্রিয় জুটি টেলিভিশনের
বাংলা টেলিভিশনের দুটি অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল-তৃণা। এই মুহূর্তে 'খড়কুটো' ধারাবাহিকের গুনগুন হিসাবে অত্যন্ত জনপ্রিয় তৃণা। অন্যদিকে, 'কৃষ্ণকলি'র নিখিল মাত্র কয়েকদিনেই 'উমা'র অভিমন্যু হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা তাঁদের। তবে সোশ্যাল মিডিয়ায় এই দুই জুটি দারুণভাবে সক্রিয়। রিল থেকে শুরু করে নিজেদের ছোট ছোট মুহূর্ত নিজেদের ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না তাঁরা।
নীল–তৃণার জুটির রিলসে লাইক যশরাজ ফিল্মসের
ইনস্টাগ্রাম রিল তৈরিতে তাঁদের জুড়ি মেলা ভার। সেরকমই তাঁদের একটি রিল সম্প্রতি নজর কেড়েছে যশরাজ ফিল্মসের। সেই রিলে একটি প্রেম ভাঙার গল্প খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন দু'জনে। ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে সম্পর্ক ভাঙার গল্প...এই প্রেক্ষাপটে তাঁদের তৈরি করা রিল গোয়া বেড়াতে গিয়ে শ্যুট করেছিলেন দু'জনে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিত সিং-এর গলায় 'চন্না মেরেয়া' গানটি। তাঁদের এই রিলে নজর আটকে যায় যশরাজ সংস্থার। সেই ভিডিওতে লাইক দিয়েছে স্বয়ং যশ রাজ ফিল্মস সংস্থা।

ফলোয়ার্স সংখ্যা টেক্কা দিতে পারে অনেককে
এমনিতেই নীল-তৃণার জনপ্রিয়তা যে কোনও টলিউড অভিনেতা-অভিনেত্রীকে ইর্শায় ফেলে দিতে পারে। ফ্যানেদের হতাশ না করে তৃণা-নীল নিত্যদিন ভিডিও, ছবি পোস্ট করেন। দু'জনের ফলোয়ার সংখ্যাই টলিউড বহু তারকাকে টেক্কা দেবে।

বলিউডের নজরে নীল–তৃণা?
যশরাজের নজরে পড়ায় স্বাভাবিকভাবেই খুশি নীল-তৃণা। তৃণা লিখেছেন, 'যশ রাজ ফিল্মসের নজরে আমাদের রিল, যা আমার দিনকে আরও ভালো করে দিয়েছে। ফলে এ কথা বলাই যায় বলিউডের নজরে পড়েছেন নীল-তৃণা। তাদের কাজ লক্ষ্য করেছে প্রযোজনা সংস্থা। তবে কি বলিউড থেকে ডাক আসতে চলেছে নীল-তৃণার? অপেক্ষা শুধুই সময়ের।












Click it and Unblock the Notifications