বলিউডে থমকে বহু কাজ, পরবর্তী–লকডাউন প্রস্তুতি সারছেন পরিচালক–প্রযোজকরা

বলিউডে থমকে বহু কাজ, পরবর্তী–লকডাউন প্রস্তুতি সারছেন পরিচালক–প্রযোজকরা

করোনা ভাইরাস সংক্রমণের জন্য বলিউডের বহু কাজ স্থগিত পড়ে রয়েছে। মুক্তি পাওয়া ছবিগুলির প্রদর্শনও লকডাউনের জন্য বন্ধ করে দিতে হয়েছে। আটকে পড়ে আছে কোটি কোটি টাকার প্রকল্প।

রনবীর সিং, ভিকি কৌশল, ভূমি পেডনেকার ও করিনা কাপুর খান ভেবেছিলেন তাঁরা পুরো গরমকালটাই ইতালিতে কাটাবেন। তাঁরা ভেবেছিলেন '‌তখত’‌ ছবির শুটিংয়ে ভারি সংলাপ, বহুদূর হাঁটা ও তরোয়াল বাজির নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। কিন্তু করোনা ভাইরাসের প্রবেশের ফলে দু’‌মাস ধরে বলিউডের বহু ছবির শুটিং স্থগিত রয়েছে। তখতের পরিচালক করণ জোহার, ভারতীয় চলচ্চিত্রের বাকী শিল্পের মতো অনিশ্চয়তার শান্ত দিনগুলির অপেক্ষায় রয়েছেন। সিনেমার শুটিং কি শীঘ্রই যে কোনও সময় ফিরে আসবে? এ বিষয়ে অর্ধেকেরও বেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, লকডাউনের কড়াকড়ি উঠে নেওয়া সত্ত্বেও সামাজিক দুরত্বের ইস্যুটি থাকবে। এছাড়াও সিনেমার শুটিং চলাকালিনও এটা মাথায় রাখতে হবে যে সেটে অযথা বেশি মানুষের ভিড় হলে চলবে না সেখানে নির্দিষ্ট সংখ্যা ক্রু সদস্যদের রাখতে হবে।

শুটিং ও ক্রু সদস্য

শুটিং ও ক্রু সদস্য

গো গো গোয়া ও ফ্যামিলি ম্যানের পরিচালক কৃষ্ণা ডিকে জানান, সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা ও ক্রু সদস্যদের আলাদা রাখার বিষয়ে একটা আলোচনা চলছিল, তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘‌এগুলি সমাধান হতে পারে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। এই সব সমাধানগুলি হয়ত স্বল্প খরচের ছবি বা সহজে প্রযোজনা করা যায় এমন সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু বড় বাজেটের ছবি হলে সেখানে বহু মানুষ থাকবেন, অ্যাকশনের জন্য ও বড় সেট সাজানো হবে, সমস্যা সেসব ক্ষেত্রে হবে।'‌ ডিকে ও পরিচালক হংসল মেহতার মতে, স্বল্প বাজেটের ছবির ক্ষেত্রে অল্প সংখ্যক ক্রু, কড়াভাবে নিয়ন্ত্রিত সেট ও নুন্যতম আউটডোর শুট নিয়ে পুনরায় প্রযোজনা শুরু করা যেতে পারে। হংসল মেহতা বলেন, ‘‌শাহিদ ছবিটি তৈরি হয় ১৫ জন ক্রু সদস্যদের নিয়ে। সিটিলাইটস তৈরি হয়েছে ৩০ জন ক্রু সদস্যকে নিয়ে। তাই আমি বহুদিন ধরেই এ ধরনের ছবি তৈরি করে চলেছি। আমার মনে হচ্ছে পরিস্থিতি আবার আমায় আমার শিকড়ের কাছে নিয়ে যেতে চলেছে একজন স্বাধীন পরিচালক হিসাবে।'‌

সুইডেন ও ডেনমার্কে শুটিং নিয়ে নির্দেশিকা

সুইডেন ও ডেনমার্কে শুটিং নিয়ে নির্দেশিকা

মেহতা এটা নিয়ে সচেতন যে অন-সেটে কাজটি নিরাপদ কিনা তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক নির্দেশিকা প্রতিষ্ঠা না করা পর্যন্ত এটি দিবাস্বপ্ন হিসাবে রয়েছে। তিনি বলেন, ‘‌সুইডেন ও ডেমমার্ক ইতিমধ্যে শুটিংয়ের নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে ফিল্মের সেট হলে এই নির্দেশিকায় থাকা নিয়মগুলি মেনে চলতে হবে। নির্দিষ্ট কিছু দৃশ্য শুটের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বড় কোনও দৃশ্যের জন্য প্রচুর সংখ্যক ক্রু লাগে সেগুলি শুট করা যাবে না। তাই এই নিয়মগুলি মেনে শুটিং করতে হবে। আমি জানি না কবে শুটিং শুরু হবে কিন্তু আশা রাখছি তা শীঘ্রই শুরু হোক কারণ বহু জীবিকা নির্ভর করে রয়েছে।'‌

ক্রু সদস্যদের সেটে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা

ক্রু সদস্যদের সেটে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা

অন্যান্য উল্লেখযোগ্য ধারণা বিবেচনা করা হচ্ছে এর মধ্যে ক্রু সদস্যদের গ্রহণ অন্তর্ভুক্ত। তবে অভিনেতা রোহিত রয় জানিয়েছেন যে সেটে ঢোকার আগে ক্রু সদস্যদের তাপমাত্রা পরীক্ষা করা হোক। সম্প্রতি এই অভিনেতা সঞ্জয় গুপ্তার মুম্বই সাগা ছবির শুটিং শেষ করেছেন ঠিক লকডাউন ঘোষণার আগেই। তিনি বলেন, ‘‌বাস্তবে কোনও তারিখ নেই কবে ইন্ডাস্ট্রি আবার কাজে ফিরতে পারবে কারণ এটা খুবই অস্পষ্ট যে লকডাউন কবে উঠবে এবং তারপর কি অবস্থায় আমরা থাকব, বিশেষ করে মহারাষ্ট্রে।'‌ তিনি আরও বলেন, ‘‌এটা বলার পরও আমরা অধীর আগ্রহে সেটে ফেরার অপেক্ষায় রয়েছি কিন্তু এটা আমাদের নিশ্চিত করতে হবে যে ঠিক কতদিন সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কারণ আমারা যদি প্রত্যেক সেটে ৩০ শতাংশ ক্রু সদস্য কমিয়ে দিই, তাও আমাদের একশোর বেশি সদস্য সেটে থাকবে। তাই আভ্যন্তরিণ আলোচনা এটাই হওয়া উচিত যে যাদের মধ্যে করোনা উপসর্গ রয়েছে বা হাল্কা জ্বর হয়েছে তাঁরা সেটে আসবে না। সকলকে সেটে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা করাতে হবে।'‌ রোহিত জানিয়েছেন জুনের আগে কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই।

এ বছরের আগস্টে ফিরবে বড় প্রযোজনা

এ বছরের আগস্টে ফিরবে বড় প্রযোজনা

অভিনেতা অপারশক্তি খুরানা, যার পরপর দুটি হিট ছবি মহামারির কারণে সিনেমা হলে প্রদর্শিত হয়নি, তিনি জানিয়েছেন আগস্টে ফিরতে পারে বড় প্রযোজনাগুলি। তিনি বলেন, ‘‌এই মুহূর্তে বাইরে যাওয়া বা পুরোদমে কাজ শুরু করে দেওয়া একটু কঠিন ব্যাপার। তবে অল্প অল্প করে কাজ শুরু করে দেওয়া দরকার আগস্টেই ভন প্রয়োজনাগুলি ফিরতে পারবে বলে মনে হচ্ছে। এপ্রিল-মে মাসে আমার শুটিংয়ের ডেট ছিল বড় প্রযোজনা সংস্থাদের সঙ্গে। তারা সকলেই আমায় মেইল করে জানিয়েছেন যে ২৫ আগস্ট তারা কাজ শুরু করবেন পুনরায় আর আমারও মনে হয় আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার।'‌

অনেকের মতে ২০২১ সালে বলিউডে কাজ শুরু হবে

অনেকের মতে ২০২১ সালে বলিউডে কাজ শুরু হবে

তবে চিত্র পরিচালক হোমি আদজানিয়ার মতে ২০২১ সালের আগস্ট মাস থেকে বলিউডে কাজ শুরু হতে পারে। তিনি জানান যে শুটিংয়ের সময় ভাইরাস চারপাশে ঘুরে বেড়াবে তা তিনি ভাবতেও পারছেন না তাই প্রতিষেধক কার্যকর হওয়ার পরই শুটিং পুনরায় চালু করা উচিত। একটা সিনেমার শুটিং হয় বিভিন্ন জায়গা থেকে আসা সমস্ত ক্রু সদস্য, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে, কার শরীরে ভাইরাস রয়েছে তা তো বোঝা যাবে না। তাই ২০২১ সাল থেকেই শুটিং শুরু করা হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+