এই কালজয়ী ফিল্মগুলির 'রিমেক' ঘিরে জল্পনা তুঙ্গে বলিউডে,আসরে শাহরুখ, সলমন, অনুষ্কা

বলিউডে বায়োপিকের পর ফের একবার নয়া ট্রেন্ড 'রিমেক'! আগেও বলিউড একাধিক কালজয়ী ছবির রিমেক করেছে। 'ডন' থেকে 'শোলে' রিমেক হয়েছে বহু ছবির।

বলিউডে বায়োপিকের পর ফের একবার নয়া ট্রেন্ড 'রিমেক'! আগেও বলিউড একাধিক কালজয়ী ছবির রিমেক করেছে। 'ডন' থেকে 'শোলে' রিমেক হয়েছে বহু ছবির। তারমধিযে কিছু হিট আর বহু জনপ্রিয় ছবির রিমেক-ই তার মধ্যে মুখ থুবড়ে পড়েছে। আর সেই রিমেক করার ট্রেন্ড ফের একবার ছেয়ে নিয়েছে বলিউডের আকাশ। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবির রিমেক আসতে চলেছে বলিউডে, আর তাতে থাকছেন কোন কোন তারকা?

র‌্যাম্বো

র‌্যাম্বো

পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিয়ে আসছেন হলিউডের র‌্যাম্বো ছবিটির রিমেক । এই ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যেতে চলেছে টাইগার শ্রফকে। বাগি ২ এর পর টাইগারকে আরেক নতুন অ্যাকশন ধারায় দেখতে প্রস্তুত দর্শক । অন্য়দিকে, হৃতিকের ব্যাংব্য়াং ছবিটির পর আবারো অ্যাকশন মুভিতে গ্রীকগডকে দেখার জন্য অধীর অপেক্ষায় তাঁর ফ্যানেরা।

হে রাম

হে রাম


কমল হাসান শাহরুখ খান অভিনীত তামিল ছবি ছিল 'হে রাম'। এবার এই ছবিটিতে বলিউড রিমেক-এর ধারায় আনতে চাইছেন শাহরুখ। শোনা যাচ্ছে ছবির সত্ত্ব ইতিমধ্যেই কমলের থেকে নিয়ে নিয়েছেন কিং খান। শাহরুখ ও ভারত শাহর যৌথ প্রযোজনায় আসতে চলেছে ছবিটি।

 অর্জুন রেড্ডি

অর্জুন রেড্ডি

দক্ষিণী সুপারহিট ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক হতে চলেছে বলিউডে। ছবির নাম ভূমিকায় থাকছেন বরুণ ধওয়ান। বরুণের আগে এই ছবির এফার ছিল বরণীর সিং ও শাহিদ কাপুরের কাছে। ছবির পরিচালনা করছেন সন্দী ভঙ্গা।

রাত অউর দিন

রাত অউর দিন

নার্গিস অভিনীত সত্যেন বসুর ছবি ' রাত অউর দিন' ছবিরও রিমেক তৈরি হচ্ছে বলিউডে। ছবিতে ছাকছেন ঐশ্বর্য রাই। এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন সিদ্ধার্থ আনন্দ।

বিবি নম্বর ১

বিবি নম্বর ১

নব্বইয়ের দশকের রোম্যান্টিক কমেডি বিবি নম্বর ওয়ানে সলমন-করিশ্মা জুটি মাতিয়ে দিয়েছিল। সেই ছবিরই আবার রিমেক হতে চলেছে বলিউডে। ছবিতে থাকছেন বরুণ ধওয়ান। তবে তাঁর সঙ্গে কোন অভিনেত্রী থাকবেন তা এখনও জানা যায়নি।

দিল সে

দিল সে

মনিরত্নমের ছবি 'দিল সে'-এর রিমেক বানাতে আগ্রঙী অভিনেত্রী অনুষ্কা শর্মা। ছবির প্রযোজনার পাশাপাশি মণীশা কৈরালা যে চরিত্রে ছিলেন ছবিতে, সেই চরিত্রটি করতে চাইছেন অনুষ্কা। তবে এবিষয়ে মনিরত্নমের সঙ্গে তাঁর কথাবার্তা কতটা এগিয়েছে তা জানা যায়নি।

রেড

রেড

হলিউড ছবি 'রেড' এর রিমেক বলিউডে বানাতে চলেছেন অনিল কাপুর। তাঁরই প্রযোজনায় থকা ছাড়াও ছবির মুখ্য চরিত্রেও থাকছেন তিনি। পরিচালনায় থাকছেন অভিন. দেও।

শাহানপান দেগা দাভা

শাহানপান দেগা দাভা

মরাঠি ছবি 'শাহানপান দেগা দাভা' ছবির রিমেক তৈরির জন্য উঠে পড়ে লেগেছেন সলমন খান। এদিকে ওই একই ছবির বিলুডে রিমেক বাাতে চাইছেন কপিল শর্মাও। ফলে শেষ পর্যন্ত এই যুদ্ধ কে জেতে তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+