Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) খেলোয়াড়দের জীবনী নিয়ে বলিউডে সিনেমা তৈরির হিড়িক

খেলোয়াড়দের জীবনী নিয়ে ছবি তৈরি এমন বেশ ইন বলিউডে। ভাগ মিলখা ভাগ ও মেরি কম-এর সাফল্যের পর এই ট্রেন্ডটা যেন আরও স্পষ্ট হয়ে গিয়েছে বলিউডে। বিশেষ করে ক্রিকেটারদের জীবনী নিয়ে ছবি তৈরির সংখ্যা ক্রমশ বাড়ছে।

সম্প্রতি মুক্তি পেল প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের উপর বায়োপিক 'আজহার'-এর ফার্স্ট লুক। আজহারের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাসমি। প্রাক্তন অধিনায়কের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়েও তৈরি হচ্ছে বলিউড ছবি। অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।

আরও বহু খেলোয়াড়দের নিয়ে বায়োপিক তৈরির ভাবনা চিন্তা চলছে।

আসুন দেখে নেওয়া যাক খেলোয়াড়দের জীবনী নিয়ে বলিউডে ছবি তৈরির হিড়িকের কিছু উদাহরণ

ভাগ মিলখা ভাগ

ভাগ মিলখা ভাগ

প্রখ্যাত অ্যাথলেট মিলখা সিংয়ের জীবনী নিয়ে ওম প্রকাশ মেহরা এই ছবিটি বানান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে সাড়া জাগিয়েছেন বহুমুখী প্রতিভা ফারহান আখতার। এই ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছে।

মেরি কম

মেরি কম

অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা বক্সার মেরি কমের জীবনী নিয়েই তৈরি এই ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে অভিনয়ের জন্য নিজের চেহারায় বেশ কিছু পরিবর্তন এনেছিলেন পিগি চপস। বাইসেপ-ট্রাইসেপে প্রিয়াঙ্কা হয়ে উঠেছিলেন মাচো ওয়ম্যান। প্রিয়াঙ্কার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল বক্স অফিসেও সাফল্য পেয়েছিল এই ছবি।

পান সিং তোমার

পান সিং তোমার

ভারতীয় অ্যাথলেট পান সিং তোমার। তারই নামে ও জীবনী নিয়ে এই ছবি। ভারতীয় জাতীয় ক্রীড়ায় সোনার পদক পেয়েছিলেন তোমার। কিন্তু সেনা থেকে অকাল অবসরের পর চম্বল উপত্যকায় ডাকাত দলে যোগ দিতে বাধ্য হন তোমার। পান সিং তোমারের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ইরফান খান।

ধোনি

ধোনি

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়েও তৈরি হচ্ছে বলিউড ছবি। নামভূমিকায় অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। এই ছবিটি দেখে বুঝতে পারছেন কী কে আসল কে নকল?

আজহার

আজহার

সম্প্রতি মুক্তি পেল প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের উপর বায়োপিক 'আজহার'-এর ফার্স্ট লুক। আজহারের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাসমি। প্রথম ঝলকে ইমরান হাসমিকে আজহারের ভূমিকায় বেশ মানিয়েছে।

কপিল দেব

কপিল দেব

এখনও কিছু চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়েও খুব শীঘ্রই তৈরি হতে চলেছে বায়োপিক। আর কপিল দেবের চরিত্রে অর্জুন কাপুরকে অভিনয় করতে দেখা যেতে পারে বলে বলিউডে জোর খবর।

শচীন তেণ্ডুলকর

শচীন তেণ্ডুলকর

শচীন তেণ্ডুলকরের বায়োপিকের সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা তা হল এই ছবিতে শচীন তেন্ডুলকরের নাম ভূমিকায় অভিনয় করবেন খোদ শচীনই। এই ছবির হাত দিয়েই বলিউডে হাতেখড়ি হতে চলেছে শচীনের। তবে এই ছবির নাম মা কাজ শুরু নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি।

সানিয়া মির্জা

সানিয়া মির্জা

সানিয়া ভারতের প্রতিভান টেনিস প্লেয়ার তো বটেই একইসঙ্গে গ্ল্যামারাসও। ভারতীয় খেলায় এর আগে এত গ্ল্যামারাস মহিলা খেলোয়াড় এসেছেন কিনা সন্দেহ। নিজের খেলার পাশাপাশি যুব সমাজে স্টাইল আইকনও হয়ে উঠেছিলেন সানিয়া। সানিয়ার বায়োপিক নিয়ে এখনও কোনও কথাবার্তা না চললেও টেনিস তারকা অবশ্য নিজে জানিয়ে দিয়েছেন তাঁর বায়োপিক তৈরি হয়ে নামভূমিকায় তিনি দীপিকা পাডুকোনকে দেখতে পছন্দ করবেন। একইসঙ্গে স্বামী সোয়েব মালিকের ভূমিকায় তিনি দেখতে চান সলমন খানকে। বলিউডে খেলোয়াড়দের বায়োপিক নিয়ে যা হিড়িক তাতে বেশি দেরি হয়তো লাগবে না সানিয়াকে নিয়ে ছবি চূড়ান্ত করতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+