একের পর এক নক্ষত্রপতনে আহত হলি-বলি-টলি! ফিরে দেখা '১৮ -এর শোকের সালতামামি
২০১৮ এর সূর্যাস্ত এক ধাক্কায় বাংলা থেকে কেড়ে নিয়েছে একাধিক নক্ষত্রকে। মৃণাল সেন , দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যু ছাড়াও গোটা বছরে একাধিক নামী ব্যক্তিত্বের মৃত্যু ঘিরে শোকহত ছিল বাঙালিও।
২০১৮ এর সূর্যাস্ত এক ধাক্কায় বাংলা থেকে কেড়ে নিয়েছে একাধিক নক্ষত্রকে। মৃণাল সেন , দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যু ছাড়াও গোটা বছরে একাধিক নামী ব্যক্তিত্বের মৃত্যু ঘিরে শোকহত ছিল বাঙালিও। শুধু এই বাংলা নয়, বলিউড থেকে টলিউডের একাধিক ব্যক্তিত্বের প্রয়াণে ২০১৮ অবাক করেছে!

শ্রীদেবী
বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন বিখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে কিছুটা রহস্য কিছুটা ধোঁয়াশা ছিলই। শ্রীদেবীর প্রয়াণে গোটা কাপুর পরিবার সহ বলিউড শোকস্তব্ধ হয়ে যায়।

সুজাতা কুমার
'ইংলিশ ভিংলিশ' ফিল্মে শ্রীদেবীর সহ অভিনেত্রী সুজাতা কুমারের জীবনাবসান হয় ২০১৮ সালে। ক্যানসারে আক্রান্ত হয়ে এই অভিনেত্রী প্রয়াত হন।

মৃণাল সেন
কংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের প্রয়াণ বছর শেষে বাঙালিকে শোকাহত করেছে। ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় এমন এক নক্ষত্রের প্রয়াণে শোকাহত তারাকারা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

সুপ্রিয়া দেবী
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বন বাংলা স্বর্ণযুগের ।প্রোথিতযশা অভিনেত্রী সুপ্রিয়া দেবী।তাঁর প্রয়াণেও শোকস্তবব্ধ হয় গোটা বাংলা।

স্ট্যান লি
কয়েক প্রজন্মের কৈশোর, শৈশবে আগলে রাখা মার্ভেল কমিকসের অন্যতম স্রষ্টা স্ট্যান লি-র জীবনাবসানে শোকাহত গোটা দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় স্ট্যান লি-র গুণমুদ্ধরা নিজের মতো করে শেষ শ্রদ্ধার্ঘ জানিয়েছেন এই কিংবদন্তীকে।

ঋতা ভাদুরী
৬২ বছর বয়সে প্রয়াত হন ঋতা ভাদুরী। কিডনির সমস্যাজনিত রোগে ভুগে প্রয়াত হন তিনি।

শাম্মি
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শম্মির প্রয়াণও রীতিমত শোকাহত করেছে সকলকে। ৮৮ বছর বয়সে তিনি প্রয়াত হন।

ললিতা চট্টোপাধ্যায়
'মেমসাহেব', থেকে 'জয়জয়ন্তী' একাধিক নামী ছবিতে অভিনয় করেছেন ললিতা চট্টোপাধ্যায়। ৮১ বছর বয়সে তিনি অসুস্থতার জন্য প্রয়াত হন।

বিপ্লবকেতন চক্রবর্তী
২০১৮ সাল কেড়ে নিয়েছে বাংলার আরও এক গর্বের সন্তানকে। নাট্য ব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তী প্রয়াত হন এই বছর।

দ্বিজেন মুখোপাধ্যায়
দীর্ঘদিন গুরুতর অসুস্থতার পর প্রয়াত হন দ্বিজেন মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর প্রয়াণে অবসান হয় একটি যুগের।

গৌতম দে
বাংলা ছবি তথা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা গৌতম দে-র প্রয়াণও শোকাহত করেছে টলিউডকে।শুধু বাংলা ছবি বা সিরিয়াল নয়, বাংলা থিয়েটারের অন্যতম নামী অভিনেতা ছিলেন গৌতম দে।

আয়ুব বাচ্চু
পুজোর মধ্যেই এসেছিল দুঃসংবাদ। বাংলাদেশের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চুর প্রয়াণে রীতিমত শোকস্তব্ধ হয়ে পড়ে দুই বাংলা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications