Bollywood: চলতি বছর বক্স অফিসে জওয়ান না পাঠান সর্বোচ্চ আয় করা সিনেমা

Bollywood: প্রায় প্রত্যেক বছরই কয়েকশো ছবি বলিউডে মুক্তি পায়। তাঁর মধ্যে কিছু ছবি বক্স অফিসে হিট হয়। আবার কোনটি বা ফ্লপ করে। ঠিক তেমনই ২০২৩ সালেও অনেক সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে রয়েছে জওয়ান, পাঠান, গদর-২, জেলর, টাইগার ২ থেকে নানা ছবি।

যার মধ্যে বেশ কিছু সিনেমা বক্স অফিসে সর্বোচ্চ আয় করে তাক লাগিয়েছে দিয়েছে অনুগামীদের। সেই ছবির তালিকায় কোন কোন সিনেমা রয়েছে, দেখে নেওয়া যাক এক নজরে।

Bollywood

  • জওয়ান

সিনেমা মুক্তির আগে থেকেই অনুগামীদের উৎসাহ কম ছিল না। সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, নয়নতারা- সহ বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি শুধুমাত্র দেশে আয় করেছে ৬৪০ কোটি টাকা। বিশ্বজুড়ে তাঁর আয় হয়েছে ১ হাজার ১৫২ কোটি টাকা।

  • পাঠান

সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে শাহরুখ খানের আরেকটি সিনেমা রয়েছে তা হল পাঠান। ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও কিং খান। তাঁরা মুখ্য চরিত্র অভিনয় করলেও সিনেমায় ক্যামিও চরিত্রের অভিনয় করেছেন সলমন খান। ভারতে ছবিতে ৫৪৩ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছে। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে হাজার ১০৫০ কোটি টাকা।

  • গদর ২

২০২৩ সালে সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমার মধ্যেই তৃতীয় স্থান দখল করে সকলের নজর কেড়েছে গদর ২। এই সিনেমা অভিনয় করে সকলের নজর কেড়েছে অভিনেতা সানি দেওল। সিনেমাটি শুধুমাত্র দেশে আয় করেছে ৫২৫ কোটি টাকা। বিশ্বব্যাপী তার আয় ৬৬৭ কোটি টাকা।

  • লিও

বক্স অফিসে ঝড় তুলেছে লিও ছবিটি। সিনেমাটির গল্প কাশ্মীরের একজন শান্ত নিরীহ ক্যাফের মালিককে ঘিরে। বিশ্বব্যাপী ৬১৮ কোটি টাকা আয় করে সকলকে অবাক করে দিয়েছে ছবিটি। সেই সঙ্গে ভারতে তাঁর আয় ৩৩১ কোটি টাকা।

  • জেলর

চলতি বছর বলিউডে সর্বোচ্চ আয়করা সিনেমার মধ্যে একটি হল জেলর। ছবিটি গানগুলো যেন অসাধারণ। সিনেমাটিতে অভিনয় করেছেন রজনীকান্ত। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৬০৫ কোটি টাকা। ভারতে তার আয় ৩৪৩ কোটি টাকা।

  • টাইগার ৩

সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩ বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিতে ইমরান হাসমিরও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৪৫০ কোটি টাকা। ভারতে তার আয় ২৭৫ কোটি টাকা।

  • আদিপুরুষ

২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আদিপুরুষ ছবিটি। সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস ও বলিউডের সুন্দরী অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটি ভারতে আয় করেছে ২৮৬ কোটি টাকা, বিশ্বজুড়ে আয় করেছে ছবিটি ৩৯৫ কোটি টাকা।

  • রকি অউর রানি কী প্রেম কাহানি

বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট অভিনেত্রী রকি অউর রানি কী প্রেম কাহানি বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করেছে। ভারতে ছবিটি ১৫৩ কোটি টাকা আয় করতে সক্ষম, বিশ্বজুড়ে বলিউড সিনেমাটি আয় করেছে ৩৫৭ কোটি টাকা।

  • পোন্নিয়িন সেলভান ২

একাধিক সুপারস্টার পোন্নিয়িন সেলভান ২ সিনেমাটিতে অভিনয় করেছে। ২০২৩ সালের সবোচ্চ আয়করা সিনেমার নবম স্থানে রয়েছে। ছবিটি এই বছর দেশে ২১৫ কোটি আয় করেছে, বিশ্বব্যাপী আয় করেছে ৩৪৪ কোটি টাকা।

  • ভারিসু

২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে ভারিসু একটি। সিনেমাটির প্রতিটি দৃশ্য যেন নজরকাড়া। ছবিটি বিশ্বজুড়ে ৩০৩ কোটি টাকা, দেশে সিনেমাটি ২১৪ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+