(ছবি) মার্কিন রাষ্ট্রপতি হিসাবে কাকে দেখতে চান? কী বলছেন বলিউড তারকারা?

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই শুরু হবে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আসল লড়াই। গোটা দুনিয়া তাকিয়ে এই নির্বাচনের দিকে। কাকে সমর্থন করছেন বলিউড তারকারা?

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই শুরু হবে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আসল লড়াই। গোটা দুনিয়া তাকিয়ে এই নির্বাচনের দিকে। রাষ্ট্রপতি বারাক ওবামার উত্তরসূরি হিসাবে কাকে পাবে মার্কিন মুলুক, ডেমোক্র্য়াট প্রার্থী হিলারি ক্লিন্টন নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প? []

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলিউড তারকারাও নিজেদের মতামত জানাচ্ছেন সোস্যাল মিডিয়ার মাধ্যমে। এবার সেই তালিকায় যোগ দিলেন বলিউড সুপারস্টার সলমন খান। হিলারি ক্লিন্টনকে সমর্থন জানিয়ে একটি টুইট করেন সল্লুভাই।

সলমন খান

সলমন খান

সলমন টুইটে লেখেন, "আশা করি আপনি জিতবেন, ভগবান আপনাকে শক্তি দিন সংবিধান ও মানবিক মূল্যবোধ অনুসরণ করার জন্য #HillaryClintonforpresident"

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

সলমনের পাশাপাশি বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হিলারির সমর্থনে কিছু সরাসরি না বললেও ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করা নিয়ে প্রত্যক্ষ মন্তব্য করেছেন। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, "আমার মনে হয় আপনি কারোর উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন না। মানুষের কোনও এক ধরণকে সার্বজনীন করে দেওয়ার চিন্তাভাবনাটা আদিম।"

ইলিয়ানা ডিক্রুজ

ইলিয়ানা ডিক্রুজ

বরফি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজও ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের প্রশ্নে সরাসরি না বলে দিয়েছিলেন।

শহনাজ ট্রেজারিওয়ালা

শহনাজ ট্রেজারিওয়ালা

কয়েক মাস আগে VJ অভিনেত্রী শহনাজ ট্রেজারিওয়ালা টুইট করে ট্রাম্পের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+