রণবীর-আলিয়া থেকে অর্জুন-মালাইকারা কি ২০২১-এই বিয়ে করছেন! বলিউডের পাঁচ 'লাভ বার্ড' এর খবর একনজরে

রণবীর-আলিয়া থেকে অর্জুন-মালাইকারা কি ২০২১-এই বিয়ে করছেন! বলিউডের পাঁচ 'লাভ বার্ড' এর খবর একনজরে

কথায় বলে , বলিউডে কোনও কিছু না ঘটলেও সেটা 'খবর'। আর প্রেম থেকে শুরু করে দাম্পত্য , বিচ্ছেদ বা পরকীয়া সংক্রান্ত নানান খবরের জেরে শ্যুটিং ফ্লোরের বাইরেও শিরোনাম কাড়েন লাইমলাইটে থাকা বলিউডের তারকারা। ২০২০ সালে বলিউড করোনার লকডাউনের জেরে বেশ ধাক্কা খেয়েছে। সেই সময় পরিস্থিতির বিচারে পিছিয়ে গিয়েছে বহু তারকার বিয়ে। শোনা যাচ্ছে ২০২১ সালে বলিউডের বেশ কয়েকজন 'লাভ বার্ডের' বিয়ে আসন্ন। একনজরে দেখা যাক ২০২১ সালে কোন কোন তারকারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

কাপুর পরিবারে বিয়ে!

কাপুর পরিবারে বিয়ে!

শোনা যাচ্ছে, বলিউডের সবচেয়ে আলোচিত কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এককালে ঋষি কাপুরের ইচ্ছা ছিল যে আলিয়াকে কাপুর পরিবারের পুত্রবধূ করে তিনি স্বাগত জানাবেন। তবে তাঁর প্রয়াণের পর ২০২১ এই সম্ভবত কাপুর পরিবারে নববধূ হয়ে পা রাখতে চলেছেন আলিয়া।

 আরও এক কাপুর পরিবারে কি হবে বিয়ে?

আরও এক কাপুর পরিবারে কি হবে বিয়ে?

বলিউডের আরও এক কাপুর পরিবারে বিয়ের সানাই ২০২১ সালেই বাজবে বলে মনে করা হচ্ছে। এবছর অর্জুনের সঙ্গে মালাইকা অরোরার বিয়ের গুঞ্জন তুঙ্গে।

পুলকিত-কৃতিকা

অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে বহুদিন ধরেই প্রেম করছেন কৃতিকা খরবন্দা। আর তা নিজের মুখে স্বীকরও করেছেন ওই সুন্দরী। এবার শোনা যাচ্ছে যে প্রেম তাঁদের ফিল্মের সেট-এ শুরু হয়েছে সেই প্রেম এবার জায়গা পেতে পারে বিয়ের পিঁড়িতে।

ফারহান-শিবানী

ফারহান-শিবানী

ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের বিয়েও সম্ভবত এই বছর হতে পারে। বহুদিন ধরেই এই দুই ব্যক্তিত্ব একসঙ্গে রয়েছেন। ফরহানের ডিভোর্সের পর থেকেই আলোচনা আসেন বলিউডের একাধিক অভিনেত্রীর নাম। তারপরই শোনা যায়, শিবানীর সঙ্গে প্রেম করছেন ফারহান।

 সিদ্ধার্থ-কিয়ারার প্রেম

সিদ্ধার্থ-কিয়ারার প্রেম

বলিউড সুন্দরী কিয়ারা আদবানি আগেই জানান দিয়েছিলেন যে তিনি সিদ্ধার্থের সঙ্গে ডেট করছেন। আর এবার শোনা যাচ্ছে যে সিদ্ধান্ত মালহোত্রার সঙ্গে কিয়ারা আদবানির প্রেম বিয়ের দিকে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+