বিশ্ব পরিবেশ দিবসে বলি তারকাদের অভিনব 'প্লাস্টিক বিরোধী' চ্যালেঞ্জ! দেখুন ছবি

২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসে এদেশ লড়াই করছে প্লাসিক ব্যবহারের বিরুদ্ধে। সেই লডা়ইয়ে এদিন অভিনব প্রচারে নামলেন বলিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় সেই প্রচারের ছবিও ভাইরাল হয়েছে।

২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসে এদেশ লড়াই করছে প্লাসিক ব্যবহারের বিরুদ্ধে। সেই লডা়ইয়ে এদিন অভিনব প্রচারে নামলেন বলিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় সেই প্রচারের ছবিও ভাইরাল হয়েছে। কঙ্গনা রানাওয়াত থেকে দিয়া মির্জা, অর্জুন কাপুর সকলেই এই দিনটিকে নিজের মতো করে উদযাপন করেছেন। দেখে নেওয়া যাক তারকাদের উদযাপনের ছবিটা।

আলিয়া ভাট

আলিয়া ভাট

প্লাস্টিকের বোতলের জায়গায় ব্যবহার করুন পরিবেশ বান্ধব পদার্থের বোতল। এমনই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন আলিয়া। তিনি জানান প্লাস্টিক নষ্ট হতে ৪৫০ বছর লাগে, যার ফলে তা পরিবেশের ওপর কুপ্রভাব ফেলতে শুরু করে দেয়।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এদিন প্লাস্টিক বিরোধী প্রচারে নেমে অভিনব দৃষ্টান্ত স্থাপন করেন। প্লাস্টিকের প্যাকেটে মুখ ঢেকে তিনি প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আহ্বান জানান সকলকে।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

এমন একটি দিনে পরিবেশ সচেতনতা নিয়ে বার্তা দিয়েছেন বলিউড তারকা অর্জুন কাপুরও। তিনি স্টিলের বোতল ব্যবহারের ছবি দিয়ে টুইটারে জানিয়েছেন, প্লাস্টিক দূষণ রোধ করতে সকলকে এক হতে হবে। এই কাজে তিনি অংশগ্রহণের জন্য তথা প্লাস্টিক বিরোধী চ্যালেঞ্জ নিতে ট্যাগ করেছেন অনুষ্কা শর্মা, রণবীর সিং, পরিণীতি চোপড়াকেও।

দিয়া মির্জা

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক ব্যবহারের প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। তিনি এদিন টুইট বার্তায় এর কুপ্রভাবের কথা জানান।

প্লাস্টিক বিরোধী চ্যালেঞ্জে জুহি

বলিউড অভিনেত্রী জুহি চাওলাও এদিনের চ্য়ালেঞ্জ অংশ নেন। পাশাপাশি প্লাস্টিকের ব্রাশ ছেড়ে কাঠ নির্মিত ব্রাশ ব্যবহারে সকলকে উৎসাহিত করেন তিনি। জুহি এরপর এই চ্যালেঞ্জ ট্যাগকরেন অমিতাভ বচ্চনকে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+